| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কাউন্টিতে হাসান মাহমুদের চমক, চার ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্ট ক্রিকেট ক্লাব হয়ে খেলছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। দেরিতে যোগ দিলেও প্রথম বিভাগে ওঠার লড়াইয়ে দলটিকে টিকিয়ে রেখেছেন বাংলাদেশি পেসার। যদিও চলমান ম্যাচে সুবিধাজনক অবস্থানে নেই কেন্ট। ডার্বিশায়ারের বিপক্ষে কঠিন এই লড়াইয়ে তাদের স্বস্তি বলতে কেবল হাসানের দুই ইনিংস মিলিয়ে নেওয়া ৭ উইকেট।

বিস্তারিত...

প্রতি ২৯.২৬ বলে উইকেট, স্ট্রাইক রেটে বাংলাদেশের হাসানই সেরা

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ছবি: ইন্সটাগ্রাম ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে দুর্দান্ত বোলিং করে স্ট্রাইক রেটে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ‎কেন্টের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৮ ইনিংসে বোলিং করে ২৬ উইকেট নিয়েছেন হাসান।

বিস্তারিত...

আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে ইংল্যান্ডে বিক্ষোভ

ইংল্যান্ড সফরে থাকা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হঠাৎই আলোচনায় উঠে এল মাঠের বাইরের এক ঘটনায়। অথচ পুরো ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই। পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলে উঠেছিল পাকিস্তানের যুবারা। তাদের দেখে সেখানে আশ্রয়প্রার্থীদের একটি দল অবস্থান করছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর হোটেলের বাইরে জড়ো হন একদল বিক্ষোভকারী। পরে জানা যায়, হোটেলে থাকা ব্যক্তিরা আসলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য ও কর্মকর্তা। এরপরই শান্ত হয় পরিস্থিতি।

বিস্তারিত...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির যুগের আনুষ্ঠানিক অবসান ঘটেছিল আগেই। ২০২৬ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানান ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর।

বিস্তারিত...

অবিশ্বাস্য এক দিন, কাজাখস্তানকে দুইবার হারাল বাংলাদেশ

চীনের মকিতে চলছে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। আজ বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দলের ম্যাচ ছিল। সকালে পুরুষরা বিকেলে নারী দল কাজাখস্তানকে হারিয়েছে। নারী দল ৪-০ গোলে জিতলেও পুরুষ দল ৪-২ ব্যবধানে জিতেছে।

বিস্তারিত...

মেসির সম্মাননার সময় গ্যালারিতে ডি মারিয়ার নামে স্লোগান

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো উপলক্ষে আর্জেন্টিনাজুড়ে চলছিল বিশেষ সম্মাননা কর্মসূচি। তবে রোজারিওর চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজের ডার্বিতে সেই আয়োজনই ভিন্ন আবহ তৈরি করেছে। মেসির জন্য নির্ধারিত সম্মাননার সময় গ্যালারি থেকে করতালির পাশাপাশি ভেসে আসে ‘ফিদেও, ফিদেও’ স্লোগান। নিজেদের কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়াকেই সামনে আনেন রোজারিও সেন্ট্রালের সমর্থকেরা।

বিস্তারিত...

বিপিএল নিয়ে এবার মুখ খুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

গত কয়েক বছর ধরে বিপিএল নিয়ে নেতিবাচক কথার শেষ নেই। যে কারণে আগামী মৌসুম ২০২৭ সালে ফ্র্যাঞ্চাইজি এই লিগটি বন্ধ রেখে নতুন মডেল দাঁড় করাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভবিষ্যতে টুর্নামেন্ট কেমন হবে, সে বিষয়ে গেল ২৯ আগষ্ট রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

বিস্তারিত...

দাপুটে জয়ে ফাইনালে এক পা তামিমদের

গেম ডেভেলাপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটের রাজসিক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দারুণ এই জয়ের ফলে ফাইনালটা প্রায় নিশ্চিত করে ফেলেছে অনূর্ধ্ব-২৩ দল।

বিস্তারিত...

অর্থ বিভাগের অনুমোদন না পাওয়ায় আটকে ক্রীড়াবিদদের ভাতা

অর্থ বিভাগের অনুমোদন না পাওয়ায় জাতীয় দলের খেলোয়াড়দের ক্রীড়া ভাতা প্রদানে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে ৫০০ ক্রীড়াবিদকে প্রতি মাসে ১ লাখ টাকা করে ভাতা দেওয়ার জন্য ৬০ কো

বিস্তারিত...

শুরু হচ্ছে মেসিহীন অধ্যায়, ঘরের মাঠে তিন ম্যাচ খেলবে আর্জেন্টিনা!

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেস্তে যাওয়ার পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একইসঙ্গে তারা লিওনেল মেসির অবসরের পর নতুন অধ্যায় ‍শুরু করবে। সেপ্টেম্বরে দেশের মাটিতে তিনি প্রীতি ম্যাচ খেলতে চায় আর্জেন্টিনা। যদিও এখনও তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি।

বিস্তারিত...

এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি

ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে হৃদয়ভাঙা বিদায় হয়েছিল এশিয়ান জায়ান্ট জাপানের। তাদেরকে হারানো ব্রাজিলের বিপক্ষে এবার প্রতিশোধের সুযোগ আসছে। ভিন্ন মহাদেশের এই দুটি দেশের দেখা হবে চারজাতি টুর্নামেন্টে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

২০০৯ সালের জঙ্গি হামলাই পাকিস্তান ক্রিকেট ধ্বংসের মূল কারণ: আকিব জাভেদ

ইতিহাসের অন্যতম কালিমালিপ্ত ও অন্ধকার সময় পার করছে পাকিস্তান ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যে প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাবর আজমের দল। সিরিজের মাঝপথেই দল

বিস্তারিত...

বিদায় বললেও থামছেন না মেসি, সামনে নতুন যে পথ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। এর ফলে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আর খেলতে দেখা যাবে না লিওনেল মেসিকে। তবে জাতীয় দল থেকে সরে দাঁড়ানো মানেই ফুটবল থেকে মেসির বিদায় নয়, বরং খেলোয়াড়ি ক্যারিয়ারের পরও ফুটবলের সঙ্গে আরও গভীরভাবে জড়িয়ে থাকার প্রস্তুতিই যেন দেখা যাচ্ছে।

বিস্তারিত...

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফেসবুক পোস্টে লেখেন, ‘ফাইনালের পর কিছুটা সময় পার হয়েছে, অনেক ভাবনা-চিন্তার পর আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’

বিস্তারিত...

২১৯ রান ৩১৯ না হওয়ার আক্ষেপ আরিফুলের

২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন আরিফুল ইসলাম। এরপর থেকে নিয়মিত দেশের পাইপলাইনে যুক্ত রয়েছেন এই ব্যাটার। সবশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিলেন আরিফুল। সেমিফাইনাল থেকে বাংলাদেশ বাদ পড়লেও এই ব্যাটার ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪