বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ দুই দলের দুই গোলমেশিন—হ্যারি কেন ও আর্লিং হালান্ড। দুজনের পারফরম্যান্সের ওপর ভর করেই টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে এগিয়ে এসেছে দুই দল।
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দুই দশকের আধিপত্যের পর বিশ্ব ফুটবলে নতুন প্রজন্মের তারকাদের লড়াইয়ের আভাস দেখা যাচ্ছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের মুখোমুখি লড়াইয়ে আলোচনার কেন্দ্রে থাকছেন দুই তরুণ সুপারস্টার—জুড বেলিংহাম ও আর্লিং হালান্ড।
আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড। দলের অন্যতম সেরা খেলোয়াড় ও চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা জোহান মানজাম্বিকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। আজ এই তথ্য নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তিনি জানান, হাঁটুর চোট থেকে সেরে না ওঠায় জোহান মানজাম্বি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারবেন না।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে হারের পর বাংলাদেশ ওয়ানডে সিরিজেও হতাশ করছে। এক ম্যাচ হাতে রেখেই ৫০ ওভারের সিরিজ হেরে বসেছে তারা।
বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, এমন একটা গুঞ্জন রয়েছে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে তার কাছে গুরুত্ব পায়নি এই অভিযোগ।
কোয়ার্টার ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। সেমিফাইনালের ওঠার লড়াইয়ে মাঠে নামার আগে নরওয়ের কোচ স্টেল সোলবাক্কেন ফেবারিট হিসেবে এগিয়ে রাখছেন প্রতিপক্ষকেই। বিবিসিকে এই কথা জানিয়েছেন নরওয়ে কোচ।
নাটকীয় জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স।
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে আবারও এগিয়ে গেছে স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে মিকেল মেরিনোর গোলে ২-১ ব্যবধানে লিড নেয় স্পেন।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে উভয় দলই দারুণ ফুটবল উপহার দিয়েছে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে সমতায় ফিরেছে বেলজিয়াম। ম্যাচের ৪১তম মিনিটে চার্লস দে কেতেলারির দুর্দান্ত হেডারে গোল করে স্কোরলাইন ১-১ করেন তারা।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে গেছে স্পেন। ম্যাচের ৩০তম মিনিটে ফাবিয়ান রুইজের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ এলেই ঢাকার কূটনৈতিক অঙ্গনে তৈরি হয় ভিন্ন এক আবহ। মাঠের লড়াই ছাপিয়ে ফুটবল হয়ে ওঠে সম্পর্ক উন্নয়নের অন্যতম মাধ্যম। অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা, সমর্থকদের সঙ্গে খেলা দেখা, সাংস্কৃতিক আয়োজন, বিশ্ববিদ্যালয় সফর ও বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে ব্যবহার করছেন ‘ফুটবল কূটনীতি’।
দীর্ঘ এক দশক পর আবারও মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মাঠে নামবে ইউরোপের দুই শক্তিশালী দল। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে এক প্রীতি ম্যাচে। ব্রাসেলসে অনুষ্ঠিত ওই ম্যাচে স্পেন ২-০ গোলে জয় পেয়েছিল। জুলেন লোপেতেগুই ও রবার্তো মার্টিনেজ—দুই কোচের অধীনে সেটিই ছিল তাদের প্রথম ম্যাচ।
ফুটবলে পেনাল্টি নেওয়ার সময় শটের আগে হঠাৎ গতি কমিয়ে দেওয়া বা থেমে থেমে দৌড়ানোর কৌশল (স্টাটার রান-আপ) এখন বেশ আলোচিত। ২০২৬ বিশ্বকাপে এই কৌশল ব্যবহার করেছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, লিওনেল মেসির মতো তারকারা। তবে প্রশ্ন উঠেছে, এই পদ্ধতি আসলেই কতটা কার্যকর?
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ড। ম্যাচটিকে ঘিরে সমর্থকদের আগ্রহের কমতি নেই। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার