স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল এর আগে বলেছেন, দেশের অন্যতম বড় ফুটবল তারকা হওয়াকে তিনি চাপ হিসেবে দেখেন না। তার মূল লক্ষ্য শুধু নিজের সেরাটা খেলানো এবং স্পেনকে গর্বিত করা। তবে বিশ্বকাপের ফাইনালকে ঘিরে তার প্রেমিকা ইনেস গার্সিয়ার একটি প্রকাশ্য অনুরোধ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ফিফা বিশ্বকাপে মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের বিতর্কিত জয় এবং এরপর তৈরি হওয়া বিশ্বব্যাপী ক্ষোভ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া। এই ম্যাচে প্রথমে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্টের রাউন্ড অব ১৬ থেকে বিদায় নেয়মিশর, যা ফুটবল বিশ্বে
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। তবে জয়ের আনন্দ ছাপিয়ে ম্যাচের প্রথমার্ধের একটি দীর্ঘ ভিএআর (VAR) রিভিউ এবং কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরক্তি প্রকাশ করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।
বিশ্বকাপের মঞ্চে সাফল্যের পেছনে তারকা ফুটবলারদের দক্ষতার পাশাপাশি বড় ভূমিকা রাখে তাদের ফিটনেস ও খাদ্যাভ্যাস। তীব্র গরম, টানা ম্যাচের চাপ ও বয়সের সঙ্গে লড়াই করে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, আর্লিং হাল্যান্ডদের মতো তারকারা নিজেদের প্রস্তুত রাখেন বিশেষ খাদ্য পরিকল্পনার মাধ্যমে
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে দারুণভাবে এগিয়ে গেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের গোলের পর এবার উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে অবশেষে গোলের দেখা পেয়েছে ফ্রান্স। ম্যাচের ৬০তম মিনিটে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফিনিশিংয়ে ১-০ গোলে এগিয়ে যায় ফরাসিরা।
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়েছে। শুরু থেকেই ফ্রান্স আক্রমণাত্মক থাকলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়ে যেতে পারেনি ফরাসিরা।
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে আলোচনার কেন্দ্রে মরক্কোর ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদি। ফ্রান্সে জন্ম নেওয়া এবং দেশটির বয়সভিত্তিক সব দলেই খেলা এই তরুণ শেষ পর্যন্ত জন্মভূমির পরিবর্তে বেছে নিয়েছেন পৈতৃক দেশ মরক্কোকে।
২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কোর ফুটবল উন্নতির সবচেয়ে বড় প্রমাণ মিলেছে মাঠের বাইরের একটি ঘটনায়। নেদারল্যান্ডসের মতো ঐতিহ্যবাহী ফুটবল শক্তি মরক্কোর বিপক্ষে নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ধরন বদলে রক্ষণাত্মক কৌশলে খেলতে বাধ্য হয়েছে—এটাই ‘অ্যাটলাস লায়ন্স’দের নতুন অবস্থানের বড় স্বীকৃতি বলে মনে করছেন বিশ্লেষকরা।
সেই ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল মিশর। বিশ্ব আসরে প্রথম আরব ও আফ্রিকান দেশ তারাই। কিন্তু বড় আসরে আগে তিনবার অংশ নিলেও একটি জয় অধরা ছিল মরুর দেশটির। ২০২৬ বিশ্বকাপে চতুর্থবার এসে নতুন ইতিহাস গড়ল মিশর। জি গ্রুপে প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে
শেষ দুই ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান, মাঠে তখন শেষ উইকেট জুটি। ৪৯তম ওভারের প্রথম বলে স্ট্রাইক পেয়েই বড় শট খেলতে চেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে ভালো টাইমিং না হওয়ায় ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন তিনি। তাতে ১৩ রানে হারে বাংলাদেশ। এই জয়ে এ
শেষ ষোলোর বাধা পেরিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালের দ্বৈরথে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত দলটির তরুণ ফুটবলাররা।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে সুইজারল্যান্ড। আর সেই ম্যাচের আগে লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগকে ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন সুইস ফরোয়ার্ড জেকি আমদোনি।
চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বলতে গেলে প্রতিটি লড়াই-ই হাইভোল্টেজ ম্যাচ। রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে গত আসরের দুই সেমিফাইনালিস্ট মরক্কো ও ফ্রান্স। দুর্দান্ত ফর্মে থাকলেও মরক্কোকে আর চমক নয়, শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই দেখছে ফ্রান্স।