অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার উসমান খাজা। বাংলাদেশের এমন অসাধারণ পারফরম্যান্সকে টেস্ট ক্রিকেটের প্রকৃত সৌন্দর্যের উদাহরণ হিসেবে দেখছেন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদের ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা। ব্যাট হাতে তানজিদ হাসানের ঐতিহাসিক সেঞ্চুরি আর বল হাতে হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে চার দিনের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে পুরোপুরি কোণঠাসা করে এই জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫৭ রান। সহজ সেই লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
ডারউইন টেস্টে বাংলাদেশকে ৫৭ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৪ রান। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারাতে টাইগারদের দরকার ৫৭ রান।
অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই খেলেছেন। পেয়েছেন ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত পরিচয়গুলোর একটি, ‘ব্যাগি গ্রিন’। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সেই মোইসেস হেনরিকসই এখন ছুটছেন অন্য এক স্বপ্নের পেছনে—পর্তুগালকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়া।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের এক ধাক্কা। লিঙ্গ নির্ধারণী পরীক্ষায় চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী ‘শরীরে পুরুষ হরমোনের আধিক্য থাকা’ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট জান্নাত বেগম এবং নৌবাহিনীর কবিতা রায়কে নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।
টানা দুই দিনের মতো ডারউইন টেস্টের তৃতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেয় টাইগাররা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে ৬৭ রানে পিছিয়ে আছে অজিরা।
অস্ট্রেলিয়ার মাটিতে কখনো টেস্ট জিতেনি বাংলাদেশ। অজিদের বিপক্ষে টাইগারদের টেস্টে একমাত্র জয় হোম ভেন্যু মিরপুরে। এবার স্বাগতিকদের মাটিতেই টেস্ট জেতার হাতছানি বাংলাদেশের সামনে। ইতোমধ্যে প্রথম ইনিংস শেষে তারা বিদেশের মাটিতে রেকর্ড সর্বোচ্চ ২২৮ রানের লিড নিয়েছে।
ডারউইন টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হতে আর এক সেশন বাকি। পুরো ম্যাচে বাংলাদেশের দাপট অব্যাহত রয়েছে। আট সেশন শেষে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরাচ্ছে তারা। সফরকারীরা ২২৮ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে। ২ উইকেটে ৫১ রানে চা বিরতিতে গেছে অস্ট্রেলিয়া। তারা এখনও ১৭৭ রানে পিছিয়ে।
ডারউইন টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য যতটা স্বস্তির, অস্ট্রেলিয়ার জন্য ততটাই অস্বস্তির। মাঠে সেই চাপের আঁচও দেখা গেল। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মেহেদী হাসান মিরাজ ও মিচেল স্টার্ক জ
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ফেলে আসা বড় সুযোগ লুফে নিতে যাচ্ছে বাংলাদেশ। ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান কাপের প্রথম ডিভিশনে খেলার আমন্ত্রণ পেয়েছে তারা। মূলত ভারত এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় কপাল খুলেছে লাল-সবুজ প্রতিনিধিদের।
ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ হাসানের প্রথম টেস্ট সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের ইনিংসে ১৫৩ রানে লিড পেয়েছে টাইগাররা।
অবশেষে সঙ্গী পেলেন শাহরিয়ার নাফিস। তাতে দীর্ঘ ২০ বছরের অপেক্ষা ফুরাল তার। অবশ্য শুধু তার নয়, বাংলাদেশেরও। এতদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার ছিলেন সাবেক এই ওপেনার।
দুই দশক আগে যখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ, তখন লক্ষ্য ছিল কেবল ভালো ক্রিকেট খেলা। ২৩ বছরে দুই দলের শক্তিমত্তার পার্থক্য অনেকটাই কমে এসেছে। এবার তাই জেতার লক্ষ্য নিয়েই তাসমান পাড়ে যায় টাইগাররা। বাংলাদেশের নতুন লক্ষ্য যে মোটেও অলীক কিছু নয়, তার প্রমাণ মিলেছে প্রথম দিনই। অজিদের ঘরের মাঠে তাদের বিপক্ষে ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিন শেষে চালকের আসনে বসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১০ উইকেট তুলে নিয়ে এক উইকেট হারিয়ে অর্ধেক রান শোধ করা এমন একটা দিন বাংলাদেশের টেস্ট ইতিহাসেই অন্যতম সেরা!
ডারউইনে রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। হাসান একাই শিকার করেছেন ৬ উইকেট। টাইগার পেসারদের এমন পারফরম্যান্সে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারল না অস্ট্রেলিয়া।
লাঞ্চের পর বাংলাদেশি পেসারদের সাবলীল ভাবেই খেলছিলেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। এই সময়ে দ্রুত রানও তুলছিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। তাতে বড় জুটি গড়ার পথে হাঁটছিল অজিরা। ভয়ঙ্কর হতে যাওয়া সেই জুটি ভেঙেছেন এবাদত হোসেন।