| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভ্যান ডাইক-সামারভিলের গোলে জাপানের বিপক্ষে এগিয়ে নেদারল্যান্ডস

বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য দেখিয়েও প্রথমার্ধে জাপানের রক্ষণভাগ ভাঙতে পারেনি নেদারল্যান্ডস। অন্যদিকে শৃঙ্খলিত রক্ষণ ও দ্রুতগতির পাল্টা আক্রমণে কয়েকবার ডাচদের বিপদেও ফেলেছিল এশিয়ার প্রতিনিধিরা।

বিস্তারিত...

‘মা, তোমার জন্য গাড়ি কেনার ইচ্ছা ছিল’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করে সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছেন তাওহিদ হৃদয়। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় চেরি ব্র্যান্ডের একটি গাড়ির চাবি। আর সেই গাড়ি পেয়েই মাকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই ব্যাটার।

বিস্তারিত...

কুরাসাওকে উড়িয়ে দিয়ে জার্মানির বিশ্বকাপ মিশন শুরু

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। রোববার কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের দাপুটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে জার্মানরা। শক্তি, অভিজ্ঞতা ও ফিফা র‍্যাঙ্কিংয়ের বড় ব্যবধানের এই ম্যাচকে ঘিরে আগে থেকেই আলোচনায় ছিল ‘ডেভিড বনাম গোলিয়াথ’ লড়াই।

বিস্তারিত...

৪-১ গোলে এগিয়ে বিশ্বকাপ মিশন শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের

শক্তিমত্তা ও অভিজ্ঞতায় দুই দলের ব্যবধান ছিল যোজন যোজন। তাই বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির সহজ জয়ই প্রত্যাশিত ছিল। তবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে দারুণ লড়াই উপহার দিয়ে নজর কেড়েছে ক্যারিবীয় দ্বীপদেশটি।

বিস্তারিত...

ক্ষুদে কুরাসাওয়ের সামনে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার মুখোমুখি হচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও টুর্নামেন্টে অভিষেক হওয়া কুরাসাও। দুই দলের ম্যাচের আগে শক্তির বিচারে একে ‘ডেভিড বনাম গোলিয়াথ’-এর লড়াই হিসেবেই দেখা হচ্ছে।

বিস্তারিত...

নারী দলের জয়ে উচ্ছ্বসিত তামিম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনায় সবচেয়ে বেশি আনন্দিত বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিস্তারিত...

শঙ্কা কাটিয়ে খেলার জন্য পুরোপুরি ফিট মেসি

লিওনেল মেসির ইনজুরি নিয়ে সব ধরণের শঙ্কা উধাও। আর্জেন্টিনার ক্যাম্পে পুরোদমেই অনুশীলন শুরু করেছেন এলএম টেন। তাকে দেখে মনে হচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। কয়েক দিন আগেও চোটে ছিলেন তিনি। এতে কিছুটা হলেও দুশ্চিন্তায় ছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। তবে তাদের দুশ্চিন্তা অনেকটাই কমেছে।

বিস্তারিত...

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়েই শুরু করল মেয়েরা। রোববার বার্মিংহামে আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১৪০ রানের লক্ষ্য দেয় নেদারল্যান্ডস। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

বিস্তারিত...

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখে আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছিলো বাংলাদেশ। ইতিহাস গড়া সিরিজে টাইগারদের আরও বড় সুযোগ বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার। তবে শ্বাসরুদ্ধকর তৃতীয় ওয়ানডেতে তীরে এসে তরী ডুবিয়েছে নাজমুল হোসেন শান্তরা। ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নে

বিস্তারিত...

নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা: নারী গণক

২০২৬ বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের শুরুটা মোটেই আশানুরূপ হয়নি। গ্রুপ ‘সি’- এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে সেলেসাওরা। মাঠের এই নড়বড়ে পারফরম্যান্সের মধ্যেই এবার মাঠের বাইরে থেকে এলো এক অদ্ভুত ও আতঙ্কের খবর। ব্রা

বিস্তারিত...

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি!

অভিষেকটা হয়েছিল মিরপুরেই। ২০১৫ সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রান করে ফিরেছিলেন লিটন দাস। এরপর কেটে গেছে ১১ বছর। জাতীয় দলের জার্সিতে অসংখ্য স্মরণীয় ইনিংস খেলেছেন, সেঞ্চুরিও করেছেন একাধিক। কিন্তু মিরপুরের ওয়ানডে ক্রিকেট যেন বারবারই তাকে আটকে রেখেছিল এক অদৃশ্য দেয়ালে।

বিস্তারিত...

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। ইনিংসের শুরুতেই দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে সেই ধাক্কা সামলে দলের হাল ধরেন তাওহীদ হৃদয়। লিটন দাস ও মোসাদ্দেক হোসেনকে সঙ্গে

বিস্তারিত...

শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট পেল কাতার

পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েও শেষ মুহূর্তে জয় হাতছাড়া করল সুইসরা। স্টপেজ টাইমে অধিনায়ক হাসান আল-হায়দোসের নিখুঁত ক্রস থেকে আলমোইজ আলি কুখির দুর্দান্ত হেডে সমতায় ফেরে কাতার।

বিস্তারিত...

তুরস্ককে হারিয়ে অস্ট্রেলিয়ার দুর্দান্ত শুরু

ম্যাচের শুরুতে তুরস্ক ভালো খেলছিল। বল দখলে তারা এগিয়ে ছিল। ইন্টার মিলানের মিডফিল্ডার হাকান চালহানোগ্লু মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করছিলেন। প্রথম ২২ মিনিট কোনো দলই গোল করতে পারেনি।

বিস্তারিত...

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, লক্ষ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ

ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করার মিশনে নেমেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪