| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাতে মাঠে নামছে বাংলাদেশ-সান মারিনো

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সান মারিনো। ম্যাচটিকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এক নজরে দেখে নেওয়া যাক আলোচিত এই ম্যাচের ১০টি গুরুত্বপূর্ণ তথ্য—

বিস্তারিত...

ঘরের মাঠে ইরাকের সঙ্গে ড্র করল স্পেন

বিশ্বকাপের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছিল ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল স্পেন। তবে ঘরের মাঠে সমর্থকদের সামনে জয়ের হাসি হাসতে পারেনি তারা। চমক দেখিয়ে স্পেনকে ১-১ গোলে রুখে দিয়েছে ই

বিস্তারিত...

মিসরের বিপক্ষে খেলছেন না নেইমার

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে নতুন করে চোটের ধাক্কা খেল ব্রাজিল। দলের অন্যতম তারকা ফরোয়ার্ড নেইমার ইনজুরির কারণে শনিবার মিসরের বিপক্ষে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারবেন না। তার অনুপস্থিতি বিশ্বকাপের আগে সেলেসাও শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।

বিস্তারিত...

আফগানিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের

মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

বিস্তারিত...

দিলারার ঝড়ে বিশ্বকাপের আগে বাংলাদেশের স্বস্তির জয়

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অবশেষে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩ রানে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন ওপেনার দিলারা আক্তার। মাত্র ২২ বলে অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশের নারী টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন তিনি।

বিস্তারিত...

বিশ্বকাপে দামি দলের তালিকা, সেরা পাঁচেও নেই ব্রাজিল-আর্জেন্টিনা

সপ্তাহখানেক বাদেই পর্দা উঠছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের। ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে অংশগ্রহণকারী ৪৮ দলের স্কোয়াড। যেখানে চর্চা হচ্ছে আসরের সবচেয়ে দামি স্কোয়াডগুলো নিয়ে। বিশেষ করে, বাংলাদেশি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা।

বিস্তারিত...

বিটিভির পর্দায় দেখা যেতে পারে এবারের ফিফা বিশ্বকাপ

মনটা বোধহয় অনেকটা খারাপই হয়েছিল, যখন শুনলেন যে বাংলাদেশে বিশ্বকাপের খেলা নাও দেখা যেতে পারে। সম্প্রচার স্বত্ব নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। বাংলার পাগলা ফুটবলপ্রেমীরা তখন হয়তো হতাশায় নুইয়ে পড়েছিলেন। তবে দেশের পাগলাটে ভক্তদের জন্য রয়েছে সুখবর।

বিস্তারিত...

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

রুদ্ধশ্বাস এক লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। টানটান উত্তেজনাপূর্ণ সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালটি ১-১ গোল ব্যবধানে শেষ হওয়ার পথেই ছিল। নির্ধারিত ৯০ মিনিট শেষে চলছিল যোগ করা ৬ মিনিটের খেলা। আর তখনই জয় সূচক দ্বিতীয় গোলটি করে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিস্তারিত...

আলজেরিয়া ম্যাচের আগেই সবাইকে ফিট পাওয়ার আশা আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে চোটজনিত দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির। ক্যানসাসে দলের ক্যাম্পে যোগ দেওয়া ২৬ সদস্যের স্কোয়াডের মধ্যে অন্তত ৯ জন খেলোয়াড়ই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তবে কোচ লিওনেল স্কালোনির স্টাফ আশাবাদী—১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সবাইকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যাবে।

বিস্তারিত...

নারী সাফের সেমিতে আজ বাংলাদেশের সামনে নেপাল

ফাইনালে উঠার লক্ষ্যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে উঠার লক্ষ্যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য একটাই- ফাইনালে জায়গা নিশ্চিত করা। গত দুটি সাফের ফাইনালে তাদের হারিয়েই দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সিংহাসনে বসেছিল বাংলাদেশ।

বিস্তারিত...

পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সমতা ফিরালো অস্ট্রেলিয়া

লাহোরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৪১ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। শাদাব খানের দুর্দান্ত লড়াই স্বাগতিকদের জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি।

বিস্তারিত...

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বের সূচিও ঘোষণা করেছে ফিফা। আগামী ১১ জুন রাতে মেক্সিকো সিটিতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ২৮ জুন প্রথম পর্ব শেষ হয়ে একই দিনে শুরু হবে নকআউট পর্ব।

বিস্তারিত...

বিশ্বকাপে ৫২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিল ‘ব্রাজিল’

বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই নতুন এক কীর্তি গড়েছে ব্রাজিলের ঘরোয়া ফুটবল। বিভিন্ন দেশের ঘোষিত চূড়ান্ত স্কোয়াড বিশ্লেষণ করে দেখা গেছে, এবার বিশ্বকাপে অংশ নেওয়া জাতীয় দলগুলোর হয়ে খেলবেন ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে খেলা ৩২ জন ফুটবলার। এর মাধ্যমে ভেঙে গেছে ৫২ বছরের পুরোনো একটি রেকর্ড।

বিস্তারিত...

২০২৬ বিশ্বকাপে দেখা যাবে যেসব নতুন নিয়ম

ফুটবল বিশ্বকাপ মানেই নতুন ইতিহাস, নতুন নায়ক আর নতুন উত্তেজনা। তবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ের জন্যই নয়, বরং একগুচ্ছ নতুন নিয়মের কারণেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে যাচ্ছে। খেলার গতি বাড়ানো, সময় অপচয় রোধ, বর্ণবাদ ও অসদাচরণ বন্ধ করা এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আইএফএবি (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড)।

বিস্তারিত...

একই টেস্টে লাল ও গোলাপি বলের অনুমোদন আইসিসির

একই টেস্ট ম্যাচে প্রয়োজন অনুযায়ী লাল ও গোলাপি—দুই ধরনের বল ব্যবহারের প্রস্তাব অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরীক্ষামূলকভাবে নতুন এ নিয়ম চালু করা হচ্ছে, তবে খারাপ আলোর কারণে খেলা ব্যাহত হওয়ার পরিস্থিতিতেই কেবল গোলাপি বল ব্যবহারের সুযোগ থাকবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪