মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করে মূল্যবান এক পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ অলিম্পিক দল। সোমবার মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুর্দান্ত নৈপুণ্যে শক্তিশালী পাকিস্তানকে রুখে দেয় বাংলাদেশের তরুণরা।
ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডেকেছে আলজেরিয়া। ফরাসি কিংবদন্তির ছেলের পাশাপাশি আলজেরিয়ার এই বিশ্বমঞ্চের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-আহলিতে খেলছেন ৩৫ বছর বয়সী এই তারকা।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে নেমে দারুণ এক গোল উৎসব করেছে ব্রাজিল। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি সেলেসাওরা।
নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো হার দেখল বাংলাদেশ। রোববার অনুষ্ঠিত ম্যাচে ডাচদের কাছে ৮ রানে পরাজিত হয়েছেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
ভারতের বিপক্ষে ৩-০ গোলে হারল বাংলাদেশ। ভারতের হয়ে গোল করেছেন পিয়ারি, লিন্ডা ও মালাভিকা। পুরো ম্যাচেই বাংলাদেশ খেলেছে ছন্নছাড়া ফুটবল। নিজেরা সুযোগ তো নিতেই পারেনি, উল্টো ভারতকে সুযোগ দিয়েছে বারবার। এর ফলই ভারতের বিপক্ষে বড় হার।
সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি অনেকটা নিয়ম রক্ষার হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই হওয়ায় আলাদা গুরুত্ব পাচ্ছে এই ম্যাচটি। জয় দিয়ে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ।
চোটের মধ্যে থাকা নেইমার-কে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা নিয়ে কোনো অনুতাপ নেই বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বরং তিনি স্পষ্ট করেছেন, বিশ্বকাপ পরিকল্পনায় এখনো গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই রয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে উদযাপনের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।
ওয়ানডে অভিষেকেই ব্যাট ও বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানের জয়ে বড় ভূমিকা রাখলেন ২১ বছর বয়সী অলরাউন্ডার আরাফাত মিনহাস। তার অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় রুদ্ধশ্বাস ফাইনালে আর্সেনালকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের মহাযজ্ঞেও লা আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) প্রধান কোচ লিওনেল স্কালোনি এ দল ঘোষণা করেন।
সান মারিনো সফরের উদ্দেশ্যে আগামীকাল রাতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই সফরের ঠিক আগমুহূর্তে আজ অনুশীলন শেষে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন জাতীয় দলের নবনিযুক্ত হাই-প্রোফাইল হেড কোচ থমাস ডুলি এবং অধিনায়ক জামাল ভূঁইয়া। গত ২২ মে শুক্রবার ঢাকায় পা রাখলেও এক সপ্তাহ পর আজই প্রথম মিডিয়ার সামনে নিজের ফুটবল দর্শন, রণকৌশল ও দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথা খোলামেলাভাবে তুলে ধরলেন এই সাবেক মার্কিন তারকা।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের কোটি কোটি দর্শকের নজর এক মঞ্চে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ঘিরেও সম্প্রচারস্বত্ব নিয়ে বিভিন্ন দেশে চলছে আলোচনা। বাংলাদেশ ও ভারতে এখনো আনুষ্ঠানিক সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ঘোষণা না আসায় সমর্থকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যেই জানা গেছে, ব্রাজিলের দর্শকরা ইউটিউবেই বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করতে পারবেন।
ফুটবল কিংবদন্তি পেলের নেতৃত্বে ব্রাজিলের ঐতিহাসিক ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ের গল্প এবার উঠে এলো ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। মুক্তি পেয়েছে নতুন স্পোর্টস ড্রামা সিরিজ ‘ব্রাজিল ৭০: দ্য থার্ড স্টার’, যা ইতোমধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।