দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দেশের ক্রিকেটাঙ্গনে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তাপ চলছে, তখন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রস্তুতি।
যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা ওঠার মাত্র তিন দিন আগে দুটি আয়োজক শহরে পৃথক সহিংসতার ঘটনা ঘটেছে। নিউইয়র্কে চলন্ত স্টেশন ও ক্যানসাস সিটিতে হওয়া এই দুই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, যা টুর্নামেন্ট দেখতে আসা ফুটবলপ্রেমীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাটকীয় এক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১২ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে প্রায় নিশ্চিত জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল গাজী গ্রুপ। তবে শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আবাহনী।
ফুটবল ইতিহাসে ব্রাজিল জাতীয় দল এমন এক নাম, যাদের রক্ষণভাগ ভেদ করা সবসময়ই প্রতিপক্ষের জন্য কঠিন পরীক্ষা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলটি শত বছরের বেশি সময়ের আন্তর্জাতিক ফুটবলে অসংখ্য শক্তিশালী দলের মুখোমুখি হলেও, এক ম্যাচে ৭ বা তার বেশি গোল হজম করার ঘটনা ঘটেছে মাত্র দু’বার—এবং দুই ঘটনার মধ্যে ব্যবধান প্রায় আট দশক।
মাত্র দুই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা। গতি, বাউন্সার এবং লেংথের বৈচিত্র্যে ব্যাটসম্যানদের জন্য যিনি ইতোমধ্যেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে, বাংলাদেশ দলের এই পেসার এখন বিশ্ব ক্রিকেটের নজরকাড়া এক নাম।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ধারাবাহিক পারফরম্যান্সের পর ফর্ম ধরে রাখলেন ওপেনার জাকির হাসান। ঘরোয়া ক্রিকেটের এই ছন্দ তিনি নিয়ে গেছেন আন্তর্জাতিক পর্যায়েও। তার দুর্দান্ত সেঞ্চুরিতে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৮৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং টিম।
বিশ্বকাপ শুরুর আগে চোটের ধাক্কা খেল ব্রাজিল। রোমার ফুলব্যাক ওয়েসলি চোটে ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে আতালান্তার মিডফিল্ডার এদেরসনকে। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে থাকা ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার এখন কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের বিশ্বকাপ দলে যোগ দেবেন।
মাঠে বসে প্রিয় দলের খেলা দেখা, গ্যালারি কাঁপিয়ে গলা ফাটানো; যেকোনো ফুটবল ভক্তের জন্যই এটি এক পরম আরাধ্য মুহূর্ত। ইরাকের আবদুল্লাহ আদনানের জন্যও স্বপ্নটা ঠিক এমনই ছিল। গত মার্চের শেষে যখন ইরাক ফুটবল দল ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, তখনই তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিতব্য নরওয়ে ও
বিশ্বকাপ শিরোপা কার হাতে উঠবে এই প্রশ্নের উত্তর প্রায়ই চূড়ান্ত ম্যাচের আগে পর্যন্ত অনিশ্চিতই থাকে। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে কখনোই কেবল পরিসংখ্যান বা কাগজে-কলমের শক্তি শেষ কথা বলে না; চাপ, মুহূর্তের ভুল, ব্যক্তিগত নৈপুণ্য ও ভাগ্য সব মিলেই নির্ধারিত হয় চ্যাম্পিয়ন।
দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ৩ বছর ধরে তারই ছিল। তবে হাবিবুর রহমান সোহানের সেই রেকর্ডে কিছুদিন আগে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এক মাস না পেরোতে সেই রেকর্ড আবার এককভাবে নিজের করে নিলেন সোহান। বাংলাদেশি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দায়িত্ব গ্রহণের পর সংবাদ সম্মেলনে ক্রিকেট প্রশাসন, ভবিষ্যৎ পরিকল্পনা, স্বচ্ছতা এবং গঠনতন্ত্র সংস্কার নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন বিসিবি কার্যালয়ে ভোট গ্রহণ শেষে নির্বাচিত ২৫ পরিচালকের নাম চূড়ান্ত হয়। নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
লিওনেল মেসির জাদুকরি পা, ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাক্রোবেটিক ফিনিশ, লামিনে ইয়ামালের উইং-ঝলক আর কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গতি..সব মিলিয়ে আরেকটি বিশ্বকাপের অপেক্ষা প্রায় শেষ। আগামী বৃহস্পতিবার, ১১ জুন পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরুর অপেক্ষায় ফুটবলপ্রেমীরা যখন দিন গুনছেন এবং বিশ্বজুড়ে লাখ লাখ ভক্ত উত্তর আমেরিকায় পৌঁছাতে শুরু করেছেন, ঠিক তখনই এক অদৃশ্য ভাইরাসের চোখ রাঙানিতে সতর্কাবস্থায় রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ (৭ জুন)। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোট দিয়েছেন ভোটাররা।