টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে (২৫) আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ক্যারিয়ার তার বেশ উজ্জ্বল। উপস্থাপিকা হিসেবে যাত্রা করে সিনেমায় নায়িকা হিসেবে পেয়েছেন আকাশ ছোঁয়া সাফল্য। দুই বাংলাতেই ছড়িয়েছেন গ্ল্যামার ও অভিনয় প্রতিভার মুগ্ধতা। ব্যক্তিগত জীবনেও বেশ গোছালো তিনি।
ধূমকেতু' মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে পৌঁছে গেছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। বুধবার সকাল থেকেই শোনা যাচ্ছিল দেব-শুভশ্রী বড়মার মন্দিরে যাবেন। তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে ভেবেছিলেন তারা আলাদা যাবেন, আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন।
মুম্বাইয়ের ঝলমলে বিনোদন দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিকের কথা আবারও সামনে এলো।
স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের এক সময়ের তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানটির হাত ধরে দেশের মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। অনুষ্ঠানটি শুধু শিশু কিশোরদের অনুপ্রাণিত করেনি, বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকার জন্ম দিয়েছে।
প্রথমবার ভৌতিক ঘরনার গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রায়হান রাফী। তার এই সিনেমার নাম ‘আন্ধার’। এতে নায়কের ভূমিকায় থাকছেন সিয়াম আহমেদ, সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী। তবে নায়িকা হিসেবে কে থাকছেন সেই খবর প্রকাশ্যে আসেনি। একাধিক সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ সিনেমায় নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী নাজিফা তুষিকে। এর মাধ্যমে বড়পর্দায় প্রথমবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন সিয়াম-তুষি! আর আলোচিত ‘হাওয়া’ সিনেমার পর বড় পর্দায় আবারও দেখা যাবে তুষিকে।
বলিউড হারালো এক নীরব দীপশিখা, যার আলো ম্লান হলেও উষ্ণতা ছিল অমলিন। সত্তরের দশকে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেও যিনি দর্শকদের হৃদয়ে গেঁথে ছিলেন চিরকাল, সেই বর্ষীয়ান অভিনেত্রী নাজিমা আর নেই।
সাংবাদিক কবি কথাসাহিত্যিক ও গীতিকার উমর ফারুকের লেখা নতুন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী- মিতা মল্লিক ও শাহীন বিশ্বাস। গানের কথা- ওই নয়নে নয়ন রেখেছি/ মন তোমায় খুঁজে পেয়েছি/ মনের সুতোয় টান লেগেছে/ মন তোমার প্রেমে পড়েছে/ ও সুন্দরী ললনা/ তোমার তো হয় না তুলনা... এ রোমান্টিক গানটির সুর করেছেন শাহীন বিশ্বাস। মিউজিক করেছেন- মেধাবী সংগীত পরিচালক কে এইচ রিপন। আলফা স্টুডিওতে গানটি কাজ শেষ হয়েছে। গানটি শিগগিরই আগামী ভিশন ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানা গেছে।
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন। তবে সন্তানদের অনুরোধে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজের বাড়িতেই প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি।
মঙ্গলবার বিকেলে ফেসবুকে টিজার আকারে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। সেখানে দেখা যায় এক মনোমুগ্ধকর, রঙিন আয়োজন; যা ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এবার নিজের জানাজার ঘোষণা দিয়েছেন। কয়েক মাস ধরে তার স্ত্রীকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরই মাঝে হিরো আলম নতুন অভিযোগ করে জানান, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে।
মা-বাবার মতোই এবার শোবিজ অঙ্গনে পা রাখল তাহসান-মিথিলা কন্যা আইরা তেহরিম খান। এক বিজ্ঞাপনের চিত্রের মাধ্যমে পর্দায় অভিষেক হলো এই তারকা কন্যার। প্রথম এই কাজে তাকে দেখা গেছে মায়ের সঙ্গেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মিথিলা-আইরার সেই বিজ্ঞাপনচিত্র। এক প্রসাধনী পণ্য নিয়ে এই বিজ্ঞাপনচিত্রটি বানিয়েছেন পিপলু আর খান; যেখানে মিথিলা-আইরাকে দেখা গেছে মা-মেয়ের চরিত্রেই।
দশ বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদন তুঙ্গে। ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের পর থেকেই এই দুই তারকার পুরোনো রসায়ন নিয়ে উচ্ছ্বসিত তাদের ভক্তরা। তবে এই উচ্ছ্বাসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বর্তমান সঙ্গী রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে নিয়ে কিছু কুরুচিপূর্ণ মন্তব্য ও মিম ছড়িয়ে পড়েছে।