| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শাকিব খানের সঙ্গে এবার তানজিন তিশা

সেপ্টেম্বরে নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক সাকিব ফাহাদ। সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

বিস্তারিত...

নায়িকার চরিত্রে রুনা খান

ছোট ও বড় পর্দায় অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন রুনা খান। এবার প্রথম অভিনয় করতে যাচ্ছেন সিনেমার নায়িকা চরিত্রে। ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামে সিনেমাটি নির্মাণ করছেন আলী জুলফিকার জাহেদী।

বিস্তারিত...

‘কুলি’তে নজরকারা কে এই অভিনেত্রী?

লোকেশ কানাগরাজ পরিচালিত ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘কুলি’ গেল ১৪ আগস্ট মুক্তি পেয়েছে। ইতোমধ্যেই প্রেক্ষাগৃহে সাড়া জাগিয়েছে। সান পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে আমির খান, সত্যরাজ, নাগার্জুন, সৌবিন শাহির, উপেন্দ্রসহ অনেক অভিনেতা এতে অভিনয় করেছেন।

বিস্তারিত...

রাজকীয় লুকে ঝলমলে রুক্মিণী মৈত্রও

টালিউডের আলোচিত জুটি দেব-শুভশ্রীর রিইউনিয়ন এখনও আলোচনায়। সেই আবহে দেবের বর্তমান প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রও বারবার আসছেন শিরোনামে। এমন আবহের মাঝে আকর্ষণীয় লুকে দেখা মিলল ওপার বাংলার এই নায়িকার।

বিস্তারিত...

বিশ্বের শীর্ষ সুন্দরীর তালিকায় ষষ্ঠ হানিয়া আমির

লিউডের আনা দে আরমাস, হান্দে এর্চেল ও অ্যাম্বার হার্ডের মতো তারকাদের পেছনে ফেলে আইএমডিবির শীর্ষ ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় ষষ্ঠ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

বিস্তারিত...

পর্দায় হাজির শাহরুখ পুত্র আরিয়ান

অপেক্ষার পালা শেষে পর্দায় হাজির বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যা**ডস অব বলিউড’র প্রথম ঝলক প্রকাশ পেয়েছে। আর টিজারটি প্রকাশ হওয়া মাত্রই লুফে নিচ্ছেন ভক্ত অনুরাগীরা। ফার্স্টলুক টিজারে রয়েছে আরিয়ানের ভয়েসওভার এবং উপস্থিতি, যা অনেকটাই তার বাবা সুপারস্টার শাহরুখ খানের স্টাইলে।

বিস্তারিত...

কনসার্ট বাতিলে ১৪ লাখ ক্ষতিপূরণ দাবি, যা বলল আর্টসেল

গেল ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফরম করার কথা ছিল ব্যান্ডদল আর্টসেলের। তবে কনসার্টের আগের রাতেই সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয় তারা। এতে ক্ষুব্ধ হন আয়োজক ও শিক্ষার্থীরা।

বিস্তারিত...

পুত্রসহ হাসপাতালে ভর্তি পরীমণি

অসুস্থ হয়ে পড়ায় পুত্র শাহীম মুহাম্মদ পূণ্যসহ হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরীমণি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর তার পুত্র পূণ্যর জ্বর। তীব্র শ্বাসকষ্টের সমস্যার কারণে নির্দিষ্ট সময় পরপর পরীমণিকে নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক।

বিস্তারিত...

মুড দেখাব কাকে, কেউ তো সুযোগই দেয় না: শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খান সবসময়ই তার স্বভাবসুলভ রসিকতা দিয়ে ভক্তদের মুগ্ধ করেন। সম্প্রতি ভক্তদের সঙ্গে আড্ডায়ও তার ব্যতিক্রম হয়নি। দীর্ঘ বিরতির পর শনিবার সন্ধ্যায় আবারও আয়োজন করা হয় প্রশ্নোত্তর পর্ব আস্ক এসআরকে।

বিস্তারিত...

মোহনীয় লুকে ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে কাজের চেয়ে নিজের লাইফস্টাইল নিয়ে বেশ আলোচনায় থাকেন এই তারকা। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী, তাই তো নিজের নানা মুহূর্ত তাদের সামনে তুলে ধরেন অভিনেত্রী।

বিস্তারিত...

ট্রাম্পের দেওয়া সম্মাননা নেবেন না টম ক্রুজ

হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ কেনেডি সেন্টার অনার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে থাকার সময়ে ট্রাম্পের হাত থেকে এ সম্মাননা পাওয়ার তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করেছেন ক্রুজ।

বিস্তারিত...

আমার ছবিতে পচা জুতা নিক্ষেপ করো: খায়রুল বাসার

খুব অল্প সময়েই দর্শকের মন জয় করে নিয়েছেন খায়রুল বাসার। দর্শকমহলে অভিনয় দিয়েই নিজের একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। জুলাই গণভুত্থ্যানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন এই অভিনেতা। এছাড়া সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডেও ভক্তমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বিস্তারিত...

দেশের বেশিরভাগ পুরুষ ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’: মাহি

ছোট পর্দার চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। গেল বুধবার এই অভিনেত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন। এরপরই মিয়া খলিফার সঙ্গে তার তুলনা করেন কেউ কেউ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। শুধু ক্ষোভ প্রকাশেই সীমাবদ্ধ থাকেননি। এক সাক্ষাৎকারে দেশের বেশিরভাগ পুরুষকে ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’ বললেন তিনি। তাই এই ধরনের নোংরা ভাবনা করতে পারেন বলে দাবি তার।

বিস্তারিত...

শেখ হাসিনাকে নিয়ে কলকাতায় সিনেমা

ভারতের সিনেমায় প্রতিবেশী দেশের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা তুলে ধরার প্রথা নতুন কিছু নয়। এবার সেই রেখাকে ধরে টলিউডের নতুন ছবি ‘রক্তবীজ ২’ টিজারেও উঠে এসেছে বাংলাদেশ-ভারতের সম্পর্কের অস্থিরতা। টিজারেই দেখা মিলেছে এক ঝলক শেখ হাসিনার!

বিস্তারিত...

নেইমারের নিজ বাড়িতে বাজল বাংলা গান

এবার ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বাড়িতে বেজে উঠলো বাংলা গান! গানটি জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের। দলটির ভোকাল জুনায়েদ ইভানের জন্মদিন আজ। দিনভর সবার শুভেচ্ছা পেলেও এবারের জন্মদিনে এক অবাক করা উপহার নেইমারের বাড়িতে তার গান বেজে ওঠা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪