২০১২ সালে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খান। এর আগে প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এ তারকা জুটি। বিয়ের পর দুই সন্তান— তৈমুর ও জেহর জন্ম হয়। ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে আসছিলেন কারিনা কাপুর। এর মধ্যে শোনা গেল তাদের বিচ্ছেদের গুঞ্জন।
দেশের চলমান অবস্থা, শিল্প সংস্কৃতি ও রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে কথা বলেন বাঁধন। ধর্মকে সবসময় শিল্প-সংস্কৃতির মুখোমুখি করে রাখা হয় উল্লেখ করে বাঁধন বলেন, ‘এক ধরনের দ্বন্দ্ব তো সবসময় আছেই যে ধর্মের সাথে আমাদের সংস্কৃতিকে মুখোমুখি জায়গায় দাঁড় করে রাখা হয়। মানে এটা আমি জানিনা কেন।
একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন দেব-শুভশ্রী। পর্দার বাইরেও তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন প্রেম করেছিলেন দুজন। তবে শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায় তাদের। এত বছর পর সেই সম্পর্কের স্মৃতিচারণ করলেন শুভশ্রী। জানালেন, বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি তার বাবাকে দেখতে আসেননি। বাবার মৃত্যুর খবর পেয়ে লাশও দেখতে যাননি।
ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। একাধারে তিনি মডেল ও অভিনেত্রী। দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। চলচ্চিত্রে অভিষেক হলেও ছোট পর্দাতেই নিয়মিত কাজ করছেন। তবে তার এই পথ চলা একেবারেই মসৃণ ছিল না। অভিনয় জীবনের সফলতার পেছনে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে।
সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি। এবার নতুন করে আলোচনায় এসেছে এই দম্পতি। অভিযোগ উঠেছে, রিয়া মনি কক্সবাজারে এক আবাসিক হোটেলে অবস্থান করছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। অভিযোগটি প্রকাশ্যে এনেছেন স্বামী হিরো আলম নিজেই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছিল যে চিত্রনায়িকা পরীমনির দত্তক কন্যা প্রিয়মকে তার পরিবারে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই গুজবের কড়া জবাব দিয়েছেন পরীমণি তার ফেসবুক পেজে। তিনি ছেলে ও মেয়েকে খাওয়ানোর একটি ভিডিও শেয়ার করে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।
স্বামীর বিরুদ্ধে ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগে মামলা করেছেন মডেল সানাই মাহবুব। স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
ওমরাহ পালন করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা লাম। কিছুদিন আগেই ওমরাহ করার জন্য মক্কার উদ্দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।
এক টানা শুটিং শেষ করে গেল বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। বেশ লম্বা সময় অবসর যাপন করে প্রায় ৭ মাস ১০ দিন পর দেশে ফিরেছেন নাটকের এই বড় ছেলে।
দীর্ঘদিন পর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখে ভক্তরা যেমন মাতামাতি করছে, তেমনি নানান প্রশ্নবানে জর্জরিত হচ্ছেন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেত্রী শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। দেবের সঙ্গে শুভশ্রীর প্রেম বিচ্ছেদের পর বিয়ে করেন রাজ। হয়েছেন দুই সন্তানের বাবাও। কিন্তু দীর্ঘ এক দশক পর এক সিনেমাকে ঘিরে দেব-শুভশ্রীর সাক্ষাৎ হওয়াটা যেন শান্তির ঘুম নষ্ট করল রাজের। এদিকে এমনিতেই বুকে জ্বলছে আগুন, তার মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করে সেই আগুনে ঘি ঢেলে দিল রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র।
ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ‘বড় ছেলে’ নাটকটির জন্য দর্শকদের মাঝে বেশি পরিচিত। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
সারাদিন থেমে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে আজ। অনেকেই ছাতার নিচে। তবে অধিকাংশের কাছেই ছাতা নেই।
গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আন্দোলনের শুরু থেকে দৃশ্যমান ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো শিল্পী সমাজের ব্যানারে রাজপথে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন তিনি।
আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধুমকেতু’। তার আগে সোমবার (৪ আগস্ট) ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির প্রধান দুই চরিত্র।