সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় পর্দায় আসছে পপ কিং মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য জীবনের গল্প। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে বেঁচে থাকা এই কিংবদন্তীর বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।
একটি আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি পরিচিত শুটিং হাউজে নাটক ও সিনেমার শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় আবাসিক এলাকা কল্যাণ সমিতি।
এক সময়ের আলোচিত জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলীর প্রেম, বিচ্ছেদ এবং তারপর দীর্ঘ নীরবতা ভেঙে এবার একে অপরের প্রশংসায় মুখর হলেন। প্রায় ৯ বছর পর মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত শেষ ছবি ‘ধূমকেতু’। এই ছবির প্রচারকে কেন্দ্র করেই যেন ফের আলোচনায় উঠে এসেছেন এই প্রাক্তন জুটি।
শুটিং কার্যক্রম বন্ধে হাউস মালিকদের চিঠি দিয়েছে উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতি। গত ২০ জুলাই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শুটিংয়ের কারণে রাস্তায় জনসমাগম, যান চলাচলে বিঘ্ন এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা দেখা দিচ্ছে।
আমি একসময় ছিলাম এক আদর্শ ছোট মেয়ে—মেধাবী, বিনয়ী, আর পরতাম একেবারে সমাজ যেভাবে চায়, সেভাবেই। মা-বাবা যা পরাতে চাইতেন, সমাজ যা ভদ্র বলে মানত, সেটাই গায়ে দিতাম। কৈশোরে কখনো জিনস পরিনি, কারণ সমাজের চোখে ওটা ছিল “খারাপ মেয়েদের” পোশাক।
হাসপাতালে ভর্তি আছেন অভিনেত্রী পরীমনি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহ ঘটনায় র্মান্তিক সব ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। আগের চেয়ে এখন তিনি অনেকটাই সুস্থ। কিন্তু গত তিন রাত কাটিয়েছেন খুবই অস্বস্তিতে।
বলিউডের তরুণ প্রজন্মের নায়িকা জাহ্নবী কাপুর এখন দক্ষিণ ভারতীয় সিনেমায় নতুন সেনসেশন। এনটিআর জুনিয়রের সঙ্গে ‘দেভারা’ ছবিতে আলোচিত অভিষেকের পর এবার আরও বড় বাজেটের তেলেগু সিনেমা ‘পেড্ডি’-তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এই ছবির জন্য নিজের পারিশ্রমিক বাড়িয়ে ৬ কোটি রুপিতে নিয়ে গেছেন জাহ্নবী, যা আগের চেয়ে এক কোটি বেশি।
দক্ষিণের প্রথম সারির অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার পর্দার গণ্ডি পেরিয়ে পা রাখলেন উদ্যোক্তা জগতে। এক সময় যে নাম কেবল রোমান্টিক হিট কিংবা অ্যাকশন ব্লকবাস্টারে শোনা যেত, এবার সেটি নতুন পরিচয়ে হাজির নিজস্ব পারফিউম ব্র্যান্ডের মালিক হিসেবে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণহানিতে স্তব্ধ গোটা দেশ। স্বাধীনতার পর এমন হৃদয়বিদারক চিত্রের সাক্ষী হয়নি দেশের মানুষ। ইতোমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই শিশু।
‘হাম’, ‘আঁখে’, ‘গাওয়াহ’-এর মতো ছবি দিয়ে বলিউডে অভিষেক হওয়া অভিনেত্রী শিল্পা শিরোদকর অনেক দিন ধরেই আর সিনেমা করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড থেকে দূরে থাকার কারণ প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা নগরবাউল ব্যান্ডের একটি কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ জুলাই, ফিলাডেলফিয়ায়। আয়োজক প্রতিষ্ঠান রিভারাইন এন্টারটেইনমেন্ট জানিয়েছে, এ কনসার্টের আয় থেকে একটি উল্লেখযোগ্য অংশ দেওয়া হবে মাইলস্টোন কলেজের হতাহত শিক্ষার্থীদের পরিবারের সহায়তায়।
স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো গোটা বাংলাদেশ। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলটির শিক্ষক পূর্ণিমা দাস এক স্ট্যাটাসে দাবি করেছেন, লাশ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, হাত জোর করে বলছি ভুল তথ্য ছড়াবেন না। মানুষের ইমোশন নিয়ে খেলবেন না। আমরা শিক্ষক, রাজনীতিবিদ নই।
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন হৃদয়বিদারক ঘটনায় শোকে স্তব্ধ সারাদেশের মানুষ।
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার কথা বলতে গিয়ে আরও বেশ কয়েকটি প্রশ্ন সামনে তুলে ধরেছেন পরিচালক নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।