| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুনিয়ার জাদুতে ৩-০ তে ব্রাজিল, বিপর্যস্ত স্কটল্যান্ড

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত আরও বড় ধাক্কা খেল স্কটল্যান্ড। ব্রুনো গিমারায়েসের দুর্দান্ত নৈপুণ্যে তৈরি করা আক্রমণ থেকে গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন ম্যাথিউস কুনিয়া।

বিস্তারিত...

বিরতির আগে ভিনিসিয়ুসের জোড়া আঘাত, ব্রাজিল ২-০

প্রথমার্ধের শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করে বড় ধাক্কা খেল স্কটল্যান্ড। বিরতিতে যাওয়ার ঠিক আগে ভিনিসিয়ুস জুনিয়রের দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ব্রাজিল।

বিস্তারিত...

ভিনিসিয়ুসের গোলে শুরুতেই এগিয়ে ব্রাজিল

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে ব্রাজিল। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই প্রতিপক্ষের রক্ষণভাগের বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে সেলেসাওদের হয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

বিস্তারিত...

কানাডাকে ২-১ এ হারিয়ে গ্রুপসেরা সুইজারল্যান্ড

সহ-আয়োজক হওয়ার সুবাদে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে নকআউট পর্বেও কানাডায় খেলার সুযোগ ছিল কানাডার সামনে। তবে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলের হারে সেই সুযোগ হাতছাড়া হয়েছে জেসি মার্শের দলের।

বিস্তারিত...

তুমি ইতিমধ্যেই বিজয়ী: নেইমারকে মায়ের বার্তা

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আর এই ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন সেলেসাও তারকা নেইমার জুনিয়র।

বিস্তারিত...

দ্বিতীয়ার্ধের ঝড়ে কানাডাকে চাপে ফেলল সুইজারল্যান্ড

বিরতির পর মাঠে নেমেই ঝড় তুলেছে সুইজারল্যান্ড। মাত্র ১১ মিনিটের ব্যবধানে দুই গোল করে সহ-আয়োজক কানাডাকে ২-০ ব্যবধানে পিছিয়ে দিয়েছে ইউরোপের দলটি। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান প্রায় নিশ্চিত করার পথেও অনেকটাই এগিয়ে গেল সুইসরা।

বিস্তারিত...

পেলের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় নেইমার

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় অনেক আগেই কিংবদন্তি পেলের রেকর্ড ছাড়িয়ে গেছেন নেইমার জুনিয়র। এবার ‘ফুটবলের রাজা’র আরও একটি অনন্য কীর্তিতে ভাগ বসানোর সামনে দাঁড়িয়ে আছেন সেলেসাওদের এই তারকা ফরোয়ার্ড।

বিস্তারিত...

আর্জেন্টিনা ভক্তের কাছ থেকে ব্রাজিল পতাকা লাগানো আম পেলেন কাবিলা

পর্দার জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’ হিসেবে দর্শকদের কাছে পরিচিত অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ বাস্তব জীবনেও পরিচিত একজন ব্রাজিল সমর্থক হিসেবে। তবে এবার এক ব্যতিক্রমী উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

বিস্তারিত...

ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই লড়াই।

বিস্তারিত...

২০৩০ এর বিশ্বকাপ নিয়ে এখনো ভাবেননি মেসি

২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জিতে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। সেই সাফল্যের পর অনেকেই ধারণা করেছিলেন, এবার হয়তো বুটজোড়া তুলে রাখবেন তিনি। এমনকি ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও দীর্ঘদিন ছিল অনিশ্চয়তা।

বিস্তারিত...

বিশ্বকাপে কবে দেখা হতে পারে আর্জেন্টিনা-পর্তুগালের?

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবল থেকে শুরু করে ব্যালন ডি’অর দুই যুগের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য ধরে রাখা এই দুই কিংবদন্তির মুখোমুখি লড়াই নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। তবে এখনো পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে তাদের সরাসরি মুখোমুখি হওয়ার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত দেখা যায়নি।

বিস্তারিত...

বুদিমিরের গোলে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া

প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলের বড় ব্যবধানে হেরে চাপে পড়ে যাওয়া ক্রোয়েশিয়া বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। গ্রুপ ‘এল’-এর ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে ওঠার আশা জিইয়ে রেখেছে ২০১৮ সালের রানার্সআপরা।

বিস্তারিত...

বিশ্বকাপের মাঝেই মাকে হারালেন ফ্রান্সের কোচ

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের চলমান উত্তেজনার মাঝেই বড় দুঃসংবাদ পেলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তার মা মারা গেছেন। মায়ের মৃত্যুর কারণে ফ্রান্সে ফিরে যাচ্ছেন দেশম। এ কারণে বিশ্বকাপের পরবর্তী ম্যাচে ডাগআউটে দেখা যাবে না তাকে।

বিস্তারিত...

ফিফা প্রটোকল ভেঙে বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন ট্রাম্প

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল মঞ্চে এক অনন্য দৃশ্য দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। আগামী ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রটোকল ভেঙে

বিস্তারিত...

রেকর্ড ভেঙেও যার ক্ষুধা ফুরোয় না

স্পোর্টস ডেস্ক: ১৯৮৭ সালের ২৪ জুন। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন এক শিশু, যিনি একসময় হয়ে উঠবেন ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। মা-বাবার তৃতীয় সন্তান সেই লিওনেল মেসি আজ ৩৯তম জন্মদিনে পা রেখেছেন। তবে ক্যারিয়ারের শেষপ্রান্তে এসেও তিনি যেন আরও বেশি দুর্দান্ত, আরও বেশি ক্ষুধার্ত। যেখানে অধিকাংশ কিংবদন্তি বয়সের ভারে অতীতের স্মৃতিতে পরিণত হন, সেখানে ২০২৬ বিশ্বকাপে মেসি যেন নতুন করে লিখছেন ইতিহাস। দুই ম্যাচে পাঁচ গোল করে শুধু আর্জেন্টিনাকে নকআউট পর্বের দ্বারপ্রান্তে পৌঁছে দেননি, নিজের নামের পাশে যোগ করেছেন একের পর এক রেকর্ডও। নিওয়েলস ওল্ড বয়েজে ফুটবলের হাতেখড়ি। এরপর বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় যোগ দেওয়া। শৈশবে গ্রোথ হরমোনজনিত সমস্যার সঙ্গে লড়াই, ব্যয়বহুল চিকিৎসা এবং অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে আজকের লিওনেল মেসি শুধু বিশ্বের সেরা ফুটবলারই নন, অনেকের চোখে তিনি সর্বকালের সেরাও। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে তার অপূর্ণতার শেষ অধ্যায়ও পূর্ণতা পায়। তবে চার বছর পর যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে তিনি যেন আরও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছেন। বিশ্বকাপ শুরুর আগে মেসির গোলসংখ্যা ছিল ১৩। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি স্পর্শ করেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমানে বিশ্বকাপে তার গোলসংখ্যা ১৮। ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আবেগ ও ইতিহাসের এক অনন্য মিশ্রণ। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হন মেসি। তবে হতাশাকে শক্তিতে রূপ দিতে খুব বেশি সময় নেননি তিনি। ৩৮ মিনিটে ফাকুন্দো মেদিনার কাটব্যাক থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে ক্লোসাকে পেছনে ফেলেন। ম্যাচের শেষদিকে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মুকুট এককভাবে নিজের মাথায় তুলে নেন। রেকর্ড গড়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছায় ভাসেন মেসি। সবচেয়ে আলোচিত বার্তাটি আসে স্বয়ং মিরোস্লাভ ক্লোসার কাছ থেকে। জার্মান কিংবদন্তি বলেন, ‘আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন।’ এর আগেও ক্লোসা জানিয়েছিলেন, তার রেকর্ড যদি কেউ ভাঙেন, তবে মেসির মতো একজন ফুটবল প্রতিভাই তার যোগ্য উত্তরসূরি। মজার বিষয় হলো, ছয়টি বিশ্বকাপ খেললেও ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোনো গোল পাননি মেসি। বাকি প্রতিটি আসরেই গোল করেছেন তিনি। অন্যদিকে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো টানা ছয়টি বিশ্বকাপেই গোল করে আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন। ২০০৬ সালে কিশোর প্রতিভা হিসেবে বিশ্বকাপ যাত্রা শুরু করা মেসি আজ বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এই দীর্ঘ যাত্রায় তিনি জিতেছেন বিশ্বকাপ, খেলেছেন একাধিক ফাইনাল এবং অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বড় করে দেখছেন আর্জেন্টিনা অধিনায়ক। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, জয়ের জন্য আমি খুব খুশি। এটি ছিল গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। পেনাল্টি মিস করেছিলাম, কিন্তু পরে আমরা পরিস্থিতি সামলে নিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল জিতেছে এবং আমরা পরের পর্বের খুব কাছে পৌঁছে গেছি। ৩৯তম জন্মদিনে এসে মেসি শুধু আর্জেন্টিনার নয়, গোটা ফুটবল বিশ্বের জন্যই এক অনন্য অনুপ্রেরণার নাম। বয়স তার গতি কমাতে পারেনি, কমাতে পারেনি ইতিহাস গড়ার তাড়নাও। বরং ২০২৬ বিশ্বকাপ যেন আবারও প্রমাণ করছে—লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি নিজেই এক জীবন্ত ইতিহাস। আর সেই ইতিহাসে প্রতিনিয়ত নতুন অধ্যায় যোগ হচ্ছে তার বাম পায়ের জাদুতে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪