| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত

গঙ্গাদেবীর পূজা ও গঙ্গাস্নান উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গঙ্গাঘাটে বুধবার দিনব্যাপী ধর্মীয় উৎসব ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থী অংশ নেন।

বিস্তারিত...

ব্রাজিলের জয়, নেইমারের ফেরা: উৎসবে মেতেছে ঢাবি

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের দাপুটে পারফরম্যান্সে উৎসবে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল এবং দীর্ঘ প্রতীক্ষার পর নেইমার জুনিয়রের মাঠে ফেরা ঘিরে গভীর রাতেও বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন হাজারো ব্রাজিল সমর্থক।

বিস্তারিত...

৯৮১ দিনের অপেক্ষার অবসান, নতুন স্বপ্ন শুরু...

দীর্ঘ ৯৮১ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার জুনিয়র। চোট, অস্ত্রোপচার ও দীর্ঘ পুনর্বাসনের কঠিন সময় পার করে অবশেষে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ২০২৩ সালের ১৭ অক্টোবর জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। এরপর প্রায় দুই বছর আট মাস ধরে মাঠের বাইরে ছিলেন তিনি। অবশেষে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আবারও ব্রাজিলের জার্সিতে দেখা গেল দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৭৬তম মিনিটে ম্যাথিউস কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। গ্যালারিতে উপস্থিত ৬৪ হাজারের বেশি দর্শক তখন করতালি ও উচ্ছ্বাসে স্বাগত জানান ১০ নম্বর জার্সিধারী এই তারকাকে। স্বল্প সময় মাঠে থাকায় ম্যাচে বড় কোনো প্রভাব ফেলতে না পারলেও নেইমারের প্রত্যাবর্তন ছিল ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর। বিশেষ করে নকআউট পর্বের আগে তার ফিরে আসা কোচ কার্লো আনচেলত্তির দলের জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে মাঠের খেলায় স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করে গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র এবং অপর গোলটি করেন ম্যাথিউস কুনিয়া। পুরো ম্যাচজুড়েই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশেষ করে ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্স স্কটল্যান্ডের রক্ষণভাগকে বারবার বিপদে ফেলেছে। এই জয়ের ফলে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে ব্রাজিল। অন্যদিকে, পরাজয়ের পর স্কটল্যান্ডের নকআউট ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপের ফলাফলের ওপর। তবে ফলাফলের বাইরেও মায়ামির রাতটি ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে নেইমারের প্রত্যাবর্তনের জন্য। প্রায় আড়াই বছরের অপেক্ষার পর আবারও জাতীয় দলের জার্সিতে তাকে মাঠে দেখে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন সমর্থকেরা। নকআউট পর্বের আগে নেইমারের ফিট হয়ে ওঠা ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্নকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

বিস্তারিত...

হাইতিকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

নাটকীয়তায় ভরা ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মরক্কো। দুইবার পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় আফ্রিকার প্রতিনিধিরা।

বিস্তারিত...

নেইমারের প্রত্যাবর্তনের রাতে ভিনিসিয়ুসের জোড়া গোলে গ্রুপসেরা ব্রাজিল

বিশ্বকাপের শুরুতে নিজেদের ইতিহাস বদলের স্বপ্ন দেখেছিল স্কটল্যান্ড। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে নকআউট পর্বে ওঠার লক্ষ্যও ছিল স্পষ্ট। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানে হারের পর সেই স্বপ্ন এখন ঝুলছে সূতার ওপর।

বিস্তারিত...

কুনিয়ার জাদুতে ৩-০ তে ব্রাজিল, বিপর্যস্ত স্কটল্যান্ড

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও শেষ পর্যন্ত আরও বড় ধাক্কা খেল স্কটল্যান্ড। ব্রুনো গিমারায়েসের দুর্দান্ত নৈপুণ্যে তৈরি করা আক্রমণ থেকে গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন ম্যাথিউস কুনিয়া।

বিস্তারিত...

বিরতির আগে ভিনিসিয়ুসের জোড়া আঘাত, ব্রাজিল ২-০

প্রথমার্ধের শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করে বড় ধাক্কা খেল স্কটল্যান্ড। বিরতিতে যাওয়ার ঠিক আগে ভিনিসিয়ুস জুনিয়রের দ্বিতীয় গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ব্রাজিল।

বিস্তারিত...

ভিনিসিয়ুসের গোলে শুরুতেই এগিয়ে ব্রাজিল

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে ব্রাজিল। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই প্রতিপক্ষের রক্ষণভাগের বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে সেলেসাওদের হয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

বিস্তারিত...

কানাডাকে ২-১ এ হারিয়ে গ্রুপসেরা সুইজারল্যান্ড

সহ-আয়োজক হওয়ার সুবাদে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে নকআউট পর্বেও কানাডায় খেলার সুযোগ ছিল কানাডার সামনে। তবে সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলের হারে সেই সুযোগ হাতছাড়া হয়েছে জেসি মার্শের দলের।

বিস্তারিত...

তুমি ইতিমধ্যেই বিজয়ী: নেইমারকে মায়ের বার্তা

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আর এই ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন সেলেসাও তারকা নেইমার জুনিয়র।

বিস্তারিত...

দ্বিতীয়ার্ধের ঝড়ে কানাডাকে চাপে ফেলল সুইজারল্যান্ড

বিরতির পর মাঠে নেমেই ঝড় তুলেছে সুইজারল্যান্ড। মাত্র ১১ মিনিটের ব্যবধানে দুই গোল করে সহ-আয়োজক কানাডাকে ২-০ ব্যবধানে পিছিয়ে দিয়েছে ইউরোপের দলটি। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান প্রায় নিশ্চিত করার পথেও অনেকটাই এগিয়ে গেল সুইসরা।

বিস্তারিত...

পেলের রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় নেইমার

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় অনেক আগেই কিংবদন্তি পেলের রেকর্ড ছাড়িয়ে গেছেন নেইমার জুনিয়র। এবার ‘ফুটবলের রাজা’র আরও একটি অনন্য কীর্তিতে ভাগ বসানোর সামনে দাঁড়িয়ে আছেন সেলেসাওদের এই তারকা ফরোয়ার্ড।

বিস্তারিত...

আর্জেন্টিনা ভক্তের কাছ থেকে ব্রাজিল পতাকা লাগানো আম পেলেন কাবিলা

পর্দার জনপ্রিয় চরিত্র ‘কাবিলা’ হিসেবে দর্শকদের কাছে পরিচিত অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ বাস্তব জীবনেও পরিচিত একজন ব্রাজিল সমর্থক হিসেবে। তবে এবার এক ব্যতিক্রমী উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

বিস্তারিত...

ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই লড়াই।

বিস্তারিত...

২০৩০ এর বিশ্বকাপ নিয়ে এখনো ভাবেননি মেসি

২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জিতে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। সেই সাফল্যের পর অনেকেই ধারণা করেছিলেন, এবার হয়তো বুটজোড়া তুলে রাখবেন তিনি। এমনকি ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও দীর্ঘদিন ছিল অনিশ্চয়তা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪