২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও শারীরিক ফুটবল উপহার দিচ্ছে। প্রথমার্ধে এখনো কোনো গোল হয়নি, তবে বলের দখল ও আক্রমণ গঠনে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।
২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত লড়াই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলছে। প্রথম ১০ মিনিটেই সাতটি ফাউল হলেও কোনো দলই গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।
২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে দুই দলই কঠিন পথ পেরিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। ম্যাচটি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্যও বিশেষ তাৎপর্য বহন করছে।
২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি নতুন ইতিহাসও গড়েছেন ডিফেন্ডার জেড স্পেন্স। ২৫ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলা প্রথম মুসলিম ফুটবলার হিসেবে আলোচনায় এসেছেন।
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা জীবদ্দশায় বহুবার ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ্যে জানিয়েছেন। ২০১৪ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার হৃদয়ে ফিলিস্তিন। আমি ফিলিস্তিনী। কোনো ভয় ছাড়াই আমি ফিলিস্তিনকে সমর্থন করি। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইল যা করেছে, তা লজ্জাজনক।
বিশ্বকাপের সেমিফাইনাল মানেই আর্জেন্টিনার জন্য এক বিশেষ অধ্যায়। চলমান বিশ্বকাপসহ মোট ২০টি আসরে অংশ নিয়ে ছয়বার শেষ চারের মঞ্চে উঠেছে লাতিন ফুটবলের এই পরাশক্তি। আর আশ্চর্যের বিষয় হলো, সেমিফাইনালে ওঠার পর প্রতিবারই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।
চলতি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার দুই সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাঠের বাইরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে আজ (বুধবার) সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। জয় পেলেই আরেকবার বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করবে লিওনেল মেসির দল।
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের প্রশংসা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আটলান্টায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, এত দূরের একটি দেশ থেকে আর্জেন্টিনাকে যেভাবে সমর্থন করা হয়, তা আমাদের জন্য বিস্ময়কর।
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। এই পরাজয়ের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে কোচ দিদিয়ের দেশমের ১৪ বছরের সফল অধ্যায়। বিশ্বকাপ শুরুর আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দেশম। আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষবারের মতো ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে তাকে। এরপর জাতীয় দলের দায়িত্ব নেবেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।
বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
২০০৭ সালের একটি ছবি এখন ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত স্মৃতিগুলোর একটি। বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে তোলা সেই ছবিতে দেখা যায়, মাত্র ২০ বছর বয়সী লিওনেল মেসির কোলে ৫ মাসের এক শিশু—যিনি আজকের স্পেনের তারকা লামিন ইয়ামাল।
স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল জানিয়েছেন, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার লিওনেল মেসির মুখোমুখি হওয়ার আশা করছেন তিনি। এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, মেসির বিপক্ষে ফাইনাল খেলতে পারলে তা হবে তার জন্য বিশেষ এক অভিজ্ঞতা। পাশাপাশি তিনি নিজের দলকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দেওয়ার আত্মবিশ্বাসও প্রকাশ করেন।
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে বিশ্বকাপের দ্বিতীয় ফাইনাল। ম্যাচে স্পেনের হয়ে গোল দুটি করেন মিকেল ওয়ারজাবাল ও পেদ্রো পোরো। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ওয়ারজাবাল। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে ড্যানি ওলমোর সঙ্গে দারুণ সমন্বয়ে ব্যবধান দ্বিগুণ করেন পোরো
বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ব্যবধান ২-০ করেছে স্পেন। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে গোল করেন পেদ্রো পোরো। ড্যানি ওলমোর সঙ্গে ওয়ান-টু পাস করে বক্সে ঢুকে ডান পায়ের শটে ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিয়াঁকে পরাস্ত করেন পোরো। তার নিখুঁত ফিনিশিংয়ে স্পেন এগিয়ে যায় ২-০ গোলে।