বিশ্বকাপের সময় লিওনেল মেসিকে হত্যার এক ভয়াবহ পরিকল্পনার তথ্য সামনে এসেছে। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা বন্দুক ও বোমা নিয়ে স্টেডিয়ামে ঢোকার ছক করেছিল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই বিশ্বকাপে অনেক খেলোয়াড়কে হুমকি দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইনফোবে-এর তথ্য অনুযায়ী, লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি গত রাতে রোজারিওর একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাত আনুমানিক ১০ টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর এবং তিনি বেশ কিছু দিন ধরে এক দীর্ঘস্থায়ী অসুস্থতার সাথে লড়াই করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বডি শেমিংয়ের শিকার হওয়া দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘটনার সূত্রপাত ব্রাজিলের সাংবাদিক মার্সি
ফিফার বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা বাতিল করে ভুল স্বীকার করেছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরির প্রস্তাব প্রত্যাহার করে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন।
নতুন মৌসুম শুরুর আগে চ্যাম্পিয়নস লিগের দুটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এনেছে উয়েফা। হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার বিধি শিথিল করার পাশাপাশি স্টেডিয়ামের বড়
দীর্ঘ নয় বছরের গৌরবময় অধ্যায়ের ইতি টেনে লিভারপুলকে বিদায় জানালেন মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডে অসাধারণ সাফল্যে ভরা ক্যারিয়ার শেষে এবার নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন মিসরের এই তারকা ফরোয়ার্ড।
২০২৬ বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারলেও লিওনেল স্কালোনির দলকেই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল বলে মনে করেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ে। এএফএর স্পনসর ডে অনুষ্ঠানে তাপিয়া বলেন, ‘পাঁচটি ফাইনাল খে
বিশ্বকাপ ফুটবলসহ অন্যান্য টুর্নামেন্টের বাণিজ্যিক শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর চরম সংকটে পড়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। নিজের গদি বাঁচাতে এবং পুনর্নির্বাচনের জন্য সমর্থন জোগাতে এখন তিনি তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শরণাপন্ন হতে যাচ্ছেন।
উন্নত জীবনযাপনের আশায় আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের সাগরপাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমানোর বিষয়টি নতুন কিছু নয়। একই পন্থা অনুসরণ করেছিলেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন বিন ওমর আল আজিজি। কিন্তু স্প্যানিশ এনক্লেভ সিউতায় পৌঁছানোর চেষ্টাকালে প্রাণ হারান তিনি।
শুধুমাত্র একটা প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন ১৫ বছর বয়সী মিকায়েল লিয়ান্দ্রো। কিন্তু সেই খেলার মাঝেই গুলির শিকার হয়ে প্রাণ হারালেন ব্রাজিলের এই তরুণ ফুটবলার। শনিবার দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের পন্তাল দা বাররা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
প্রায় ২০ বছর আগে ইতালির বিপক্ষে ২০০৬ বিশ্বকাপ ফাইনালেই ফুটবলার হিসেবে শেষবার মাঠে নেমেছিলেন জিনেদিন জিদান। সেই ম্যাচের হেডবাট, লাল কার্ড আর অপূর্ণ বিদায়ের স্মৃতি আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। ভাগ্যের কী নির্মম পরিহাস, ফ্রান্সের কোচ হিসেবে নিজের প্রথম হোম ম্যাচেও প্রতিপক্ষ সেই ইতালিই। আর সেই ঐতিহাসিক পুনর্মিলন ঘিরে সমর্থকদের উন্মাদনা এতটাই তুঙ্গে যে ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে ফিফা পিছু হটলেও সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ কমছেই না। এবার উয়েফার সঙ্গে সুর মিলিয়ে সরাসরি ফিফার বর্তমান নেতৃত্বের পুনর্মূল্যায়ন ও কঠোর পর্যালোচনার দাবি জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে বিতর্কের মধ্যেই ২০৩০ সাল থেকে বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ব্যাপক সমালোচনার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক ও আয়োজন কার্যক্রমে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা এবং প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। নাটকীয়ভাবে ইউটার্ন নিয়েছেন তিনি।
ইউরোপ ও উত্তর আমেরিকার পর এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পার বিপক্ষে অবস্থান নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশসহ এশিয়ার ৪৭টি সদস্য দেশের এই সংস্থাটি।