| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আফগানিস্তানে ড্রোন হামলায় টিটিপি প্রধান নিহত হওয়ার গুঞ্জন

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেহসুদ আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই হামলায় তার সম্ভাব্য উত্তরসূরি সাইফুল্লাহ মেহসুদ এবং খালিদ মেহসুদের প্রাণহানি হতে পারে বলে একাধিক সূত্র দাবি করছে।

বিস্তারিত...

পাকিস্তানে সেনাবাহিনীর ওপর হামলার জবাবে সাঁড়াশি অভিযান, নিহত ৩০ সন্ত্রাসী

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পর শুরু হয়েছে তীব্র সাঁড়াশি অভিযান। এতে অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ৮ অক্টোবর সেনাবাহিনীর ওপর হামলার পর গোপন তথ্যের ভিত্তিতে ওরাকজাই জেলায় অভিযান চালানো হয়। সেখানে সেনা-পুলিশ যৌথ বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় আকারের নিরাপত্তা অভিযান পরিচালনা করে।

বিস্তারিত...

শান্ত থাকার আহ্বান ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সিসমোলোজি এজেন্সি আশঙ্কা করছে এই ভূমিকম্পের কারণে যে সুনামি আঘাত হানতে পারে তা বেশ ধ্বংসাত্মক হতে পারে।

বিস্তারিত...

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।

বিস্তারিত...

কাবুলে ইসলামাবাদের বিমান হামলা, টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।

বিস্তারিত...

গাজায় উচ্ছ্বাস, কী আছে যুদ্ধবিরতি চুক্তিতে

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। চুক্তি অনুযায়ী উপত্যকাটিতে সংঘাত বন্ধের পাশাপাশি বন্দিবিনিময় করবে দুই পক্ষ।

বিস্তারিত...

ট্রাম্প-শি বৈঠকের আগে বিরল খনিজ রপ্তানি আরও কঠোর করলো চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আসন্ন বৈঠকের আগে নতুনভাবে বৈশ্বিক অর্থনীতি ও ভূ-রাজনীতিতে উত্তেজনা বাড়ালো চীন।

বিস্তারিত...

শহিদুল আলমসহ আটক ব্যক্তিদের কারাগারে পাঠিয়েছে ইসরায়েল

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং ইসরায়েলে আরব সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা ‘আদালাহ’র বরাত দিয়ে দৃক তথ্য জানিয়ে দিয়েছে যে,আলোকচিত্রী শহিদুল আলমসহ গাজা অভিমুখী নৌবহর থেকে আটক অধিকারকর্মীদের একটি অংশকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ভারত ও যুক্তরাজ্য ৬ বিলিয়ন পাউন্ডের বাণিজ্য চুক্তি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকে খালিস্তানি উগ্রপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি।

বিস্তারিত...

তারেক রহমানের মন্তব্য ঘিরে ভারতীয় বিশেষজ্ঞদের প্রতিক্রিয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ভারত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয় তো তার কিছু করার নেই.

বিস্তারিত...

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির চেন্নাইয়ের বাসভবনটি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকিতে সৃষ্টি হয়েছে আতঙ্ক। এই হুমকির পরপরই তার নীলাঙ্কারাই এলাকার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

বিস্তারিত...

আফগানিস্তানে সোশ্যাল মিডিয়ায় কড়া নিষেধাজ্ঞা

আফগানিস্তানে কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিস্তারিত...

বিশ্বব্যাপী শান্তিরক্ষী এক চতুর্থাংশ হ্রাস করবে জাতিসংঘ

জাতিসংঘের একজন ঊর্ধতন কর্মকর্তা জানিয়েছেন, ১৩ হাজার থেকে ১৪ হাজার সেনা ও পুলিশকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। জাতিসংঘ পর্যাপ্ত তহবিলের অভাবে আসছে মাসগুলোতে বিশ্বব্যাপী নয়টি শান্তিরক্ষা মিশনের এক চতুর্থাংশ শান্তিরক্ষী হ্রাস করবে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে তহবিল পাওয়া নিয়ে অনিশ্চতার কারণ বলে জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

গাজা চুক্তির আওতায় মুক্তি পাবে প্রায় ২০০০ বন্দি ফিলিস্তিনি

গাজা চুক্তির আওতায় মুক্তি পাবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য উঠে আসছে। চুক্তির আওতায় প্রায় ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এরপর মৃত জিম্মিদের দেহাবশেষ পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে। অপরদিকে ইসরায়েল এক হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যার মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

বিস্তারিত...

যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের পর গাজা পুনর্নির্মাণ হবে: ট্রাম্প

গাজা পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শান্তি চুক্তির প্রথম পর্যায়ের পর আপনারা দেখতে পাবেন যে লোকজন একসঙ্গে কাজ করছে এবং গাজা পুনর্নির্মাণ করা হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪