মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তর্কের জেরে টেক্সাসে এক বাবা তার মেয়ে লুসি হ্যারিসনকে গুলি করে হত্যা করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত স্কাই নিউজের প্রতিবেদনে এ ঘটনা জানানো হয়েছে।
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে টাম্বলার রিজ এলাকায় একটি হাইস্কুল ও এর নিকটবর্তী আবাসিক ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছয়জনের মরদেহ উদ্ধার করে এবং প্রায় ৩০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠায়।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাসকিন অভিযোগ করেছেন, কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টিন–সংক্রান্ত নথিতে ‘রহস্যজনক ও অপ্রয়োজনীয় তথ্য গোপন (রিড্যাকশন)’ করে
বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যা সংকট মোকাবিলায় ভিয়েতনাম ও শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এক সরকারি কর্মকর্তা। কুরুচিপূর্ণ ও মানবাধিকারবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত তাকে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী নতুন হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে। সোমবার চিকিৎসা সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে আনাদোলু সংবাদ সংস্থা। এই হামলা চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হিসেবে ধরা হচ্ছে।
ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে সমুদ্রে নামা আরও একটি নৌকা শেষ পর্যন্ত রূপ নিল মৃত্যুফাঁদে। লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
বিশ্ব রাজনীতির উত্তেজনার মাঝেই ভারত মহাসাগরে চাঞ্চল্যকর অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ভেনেজুয়েলার তেল নিয়ে চীনের দিকে যাত্রারত একটি বিশাল ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের ইতিহাসে এক নয়া মোড় ঘুরিয়ে আগামী মার্চের মাঝামাঝি সময়ে ওয়াশিংটনের সঙ্গে এক মেগা চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে নয়াদিল্লি।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন ভুমজাইথাই দল রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রভাবশালী জয় লাভ করেছে, যা দেশকে দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতার পর স্থিতিশীল একটি সরকার গঠনের পথ খুলে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্য ডিসেম্বরের সীমান্ত সংর্ঘষের সময় প্রধানমন্ত্রী আনুতিনের ঘোষিত এ আচমকা নির্বাচন (স্ন্যাপ ইলেকশন) ন্যাশনালিজমকে কাজে লাগানোর এক কৌশল ছিল। তিনি এটি পিএইচইউ থাই দলের প্রিমিয়ার পায়েতংতার্ন শিনাওয়াত্রার ক্ষমতাচ্যুতির পর মাত্র ১০০ দিনের মধ্যে সংসদ বিলুপ্ত করে বাস্তবায়ন করেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জোট রোববার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে। এই জয়ের মধ্য দিয়ে কর ছাড়সহ একাধিক অর্থনৈতিক সংস্কার
রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের উফা শহরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে। রোববার ভারতীয় দূতাবাস এবং রুশ তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এই হামলায় অন্তত চারজন ভারতীয় শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন।
থাইল্যান্ডে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একইসঙ্গে দেশটির সংবিধান সংশোধন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গণভোটও হচ্ছে। স্থানীয় সময় সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে। খবর বিবিসির। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হচ্ছে এবারের সংসদ নির্বাচন। সর্বশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের মেয়াদ ছিল চার বছর। তবে রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পালাবদলের ধারাবাহিকতায় মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সংসদ ভেঙে নতুন নির্বাচনের আয়োজন করা হয়।
মিশরের রাজধানী কায়রোতে সম্প্রতি অনুষ্ঠিত এক আন্তর্জাতিক উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রশংসা কুড়িয়েছেন দুই বাংলাদেশি শিক্ষার্থী। এই পাঁচ দিনব্যাপী বৈশ্বিক অধিবেশন মানবাধিকার, ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক সহনশীলতা নিয়ে গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করে। ''Complementarity Between Religions and Human Rights'' শীর্ষক এই আন্তর্জাতিক অধিবেশনটির আয়োজক ছিল জাতিসংঘ এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে, সহযোগী হিসেবে যুক্ত ছিল ব্রিটিশ ইউনিভার্সিটি ইন ইজিপ্ট (BUE), আল-আজহার অবজারভেটরি ফর কমবেটিং এক্সট্রিমিজম, জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এবং ডমিনিকান ইনস্টিটিউট।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারলাই এলাকায় একটি ইমামবাড়ায় জুমার নামাজের সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন।
পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে এক সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযান শেষ হয়েছে।