গাজার মানুষ এখনো উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ইসরায়েলের স্থল অভিযানের কারণে যারা জোরপূর্বক গাজা শহর ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, তাদের মধ্যে লাখো মানুষ আবার ফিরে আসছে। দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে পুরো গাজা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
চীনকে নিয়ে কোনও চিন্তা নেই। সব ঠিক হয়ে যাবে! যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি নয়—সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সব পণ্যে ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের দু’দিনের মাথায় সুরবদল করে এমনটাই জানালেন তিনি।
দুই মৌসুমি ঝড় প্রিসিলা এবং রেমন্ডের আঘাত এবং ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে মেক্সিকোতে নিহত হয়েছেন ৪৪ জন এবং ২৭ জন এখনও নিখোঁজ আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু রবিবার নতুন মন্ত্রিসভার তালিকা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ তাকে পুনরায় নিয়োগ দেওয়ার মাত্র দুই দিন পরই এ পদক্ষেপ নেন তিনি। এর মাধ্যমে গত এক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটলো প্যারিসে।
সোমবার মিসরে বিশ্বনেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’আলোচনায় বসছেন । এই সম্মেলনে যোগ দেবেনট্রাম্পসহ ২০টির বেশি দেশের শীর্ষপর্যায়ের নেতারা । তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিংবা ইসরায়েল সরকারের কোনো প্রতিনিধি সম্মেলনে থাকছেন না। এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী বন্দিবিনিময়ে তোড়জোড় শুরু করেছে হামাস ও ইসরায়েল।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দিল্লিতে তাঁর শুক্রবারের সংবাদ সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার না দেওয়াকে 'একটি প্রযুক্তিগত বিষয়, অন্য কোনো সমস্যা নয়' বলে অভিহিত করে চলমান তীব্র সমালোচনার জবাব দিয়েছেন।
কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করেছে আফগানিস্তান। রোববার (১২ অক্টোবর) ভারত সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
রাতভর আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, তাদের সেনাদের হামলায় আফগান তালেবানের ২০০ জনের বেশি সৈন্য ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আফগানদের হামলায় নিজেদের ২৩ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
রিপোর্টার্স২৪ ডেস্ক : পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ রোববার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়ে আরও বলেছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে উক্ত প্রস্তুতি নিচ্ছে।
পাকিস্তানের লাহোর শহরে হামলা চালিয়েছে আফগানিস্তানের বিমান বাহিনী । কাবুলভিত্তিক টোলো নিউজ জানিয়েছে, রোববার (১২ অক্টোবর) আফগান-পাকিস্তান সীমান্তের কাছে তালেবান অবস্থানগুলোতে পাকিস্তানের আক্রমণের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। টোলো নিউজ আরও জানায়, তালেবান কর্মকর্তারা বিমান অভিযান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ।এর আগে, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সীমান্তে সংঘাতের জন্য আফগানিস্তানকে দায়ী করে বলেছেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আপস হবে না। কড়া ও কার্যকরভাবে প্রতিটি উসকানির জবাব দেওয়া হবে।’।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ফিলিস্তিনি ছিটমহল গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তি চূড়ান্ত করতে মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশযাপন শহর শারম আল-শেখে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সাইদ হুসেইন খলিল এল-সিসি এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন।
যুক্তরাষ্ট্রের টেনেসির একটি সামরিক বিস্ফোরক উৎপাদন প্রতিষ্ঠানে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা শনিবার জানিয়েছেন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : এক সময় অ্যান্টিবায়োটিকেই থেমে যেত টাইফয়েড। এখন সেই পুরোনো রোগই আবার ভয় দেখাচ্ছে। আগের মতো আর ওষুধে কাজ হচ্ছে না। ধীরে ধীরে বদলে যাওয়া এই ব্যাকটেরিয়া এখন অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি বিপজ্জনক। এতটাই যে, এখন আর অ্যান্টিবায়োটিকেও কাজ হচ্ছে না।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ইউরোপের অভ্যন্তরীণ সুরক্ষা জোরদার, অবৈধ অভিবাসন এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে ‘এন্ট্রি/এক্সিট সিস্টেম’ (ইইএস) চালু করেছে। আঞ্চলিক নিরাপত্তা, পর্যটন ব্যবস্থাপনা এবং অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্বলতা কাটাতে পর্তুগালসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ রোববার (১২ অক্টোবর) ২০২৫ থেকে এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে সীমান্তে।