ভেনিজুয়েলার উপকূলে শুক্রবার মাদক বহনের সন্দেহে একটি নৌকায় আবারও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙতে ৪৫টি জাহাজে করে গাজার দিকে গিয়েছিলেন প্রায় ৫০০ অধিকারকর্মী।
বিশ্বের সাড়ে ৮ কোটি অ্যাংলিকানের আধ্যাত্মিক প্রধান হবেন সারাহ মুলালি।তার বয়স এখন ৬৩ বছর। ‘চার্চ অব ইংল্যান্ড’ যুক্তরাজ্যের ক্যান্টারবুরির পরবর্তী আর্চবিশপ হিসেবে সারাহ মুলালিকে বেছে নিয়েছে । এই প্রথম চার্চটির সর্বোচ্চ পদে কোনো নারীকে নিয়োগ দেওয়া হলো। দায়িত্ব নেওয়ার পর পূর্বসূরিদের মতো সারাহ মুলালিকেও একাধিক বিষয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে গির্জায় নারীর ভূমিকা এবং সমকামী জুটিদের গ্রহণযোগ্যতার মতো বিষয় রয়েছে। এসব বিষয় নিয়ে সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভক্তি রয়েছে। আল–জাজিরা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, হামাস বরাবরের মতো দেখিয়ে দিয়েছে, তারা শান্তির জন্য প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে আমাদের অঞ্চলে স্থায়ী শান্তির সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। শনিবার ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পাবলিক ব্রডকাস্টার এআরডি (ARD)-এর নতুন জনমত জরিপ অনুযায়ী, গাজায় ইসরায়েলের নৃশংস সামরিক অভিযানের জন্য ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে সমর্থন জানিয়েছে অধিকাংশ জার্মান নাগরিক। এই প্রতিনিধি জরিপে দেখা গেছে যে ৫৫ শতাংশ জার্মান এখন দাবি করছেন যে তাদের সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও শুল্ক চুক্তি স্থগিত করার জন্য ইউরোপীয় কমিশনের প্রস্তাবকে সমর্থন করুক। অন্যদিকে, মাত্র ২৭ শতাংশ উত্তরদাতা সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন। ইসরায়েলের নেতানিয়াহু সরকারের ওপর চাপ সৃষ্টি করার উপায় হিসেবে ইইউ নেতারা চলতি মাসের শেষ দিকে এই নিষেধাজ্ঞাগুলি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নতির চেষ্টায় পাকিস্তান আরব সাগরের তীরে একটি নতুন বন্দর নির্মাণ ও পরিচালনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে প্রস্তাব পেশ করেছে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, এই বেসামরিক বন্দরটি হবে বেলুচিস্তানের গওয়াদার জেলার পাসনি শহরে। কৌশলগতভাবে এটি ইরানে ভারতের তৈরি চাবাহার বন্দরের কাছাকাছি অবস্থিত। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সেনাপ্রধান অসীম মুনিরের উপদেষ্টারা এই ১.২ বিলিয়ন ডলার মূল্যের প্রস্তাব নিয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শনিবার (৪ অক্টোবর) দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন বেশ গুরুত্ব দেয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং।
গাজামুখী নৌযান থেকে শুক্রবার ভিডিয়ো বার্তা দেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম । আজ শনিবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, তিনি কনশানস নৌযানটিতে আছেন।গাজা অভিমুখে থাকা কনশানস নৌযানটির সামনে থাকা বহরের অন্য আটটি নৌযানকে ছুঁয়ে ফেলেছে। কনশানস নৌযানের গতি বেশি হওয়ায় এমনটা সম্ভব হয়েছে। এখন কনশানসের গতি কমিয়ে ফেলা হয়েছে এবং সব নৌযান একসঙ্গে গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে।
গাজায় আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরও এই হামলা চালানো হয়। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থা এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার। জানা গেছে, হামাস সমঝোতায় রাজি হওয়ার পরও ট্রাম্পের বোমাবর্ষণ বন্ধের আহ্বান উপেক্ষা করে গাজায় ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে ইসরায়েল। হামলায় শনিবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৬ বছর বয়সী সাবের শুশান একজন দিনমজুর। গত বছর গ্রেপ্তারের আগে তিনি ফেসবুকে প্রেসিডেন্ট কাইস সাইদের সমালোচনা করে বেশ কিছু পোস্ট দিয়েছিলেন। এটিই কাল হলো তার। গেল শুক্রবার (৩ অক্টোবর) দেশটির মানবাধিকার সংস্থার প্রধান এবং ওই ব্যক্তির আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকিট আবুধাবি’ লটারি সেপ্টেম্বর মাসের ড্রতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ কোটি) জিতেছেন একজন প্রবাসী বাংলাদেশি। শারজাহতে বসবাসরত হারুন সরদার (৪৪) টিকিটটি ১৪ সেপ্টেম্বর কেনেন। তিনি পেশায় একজন প্রাইভেট ট্যাক্সিচালক। জয়ী টিকিটের নম্বর ০৩৫৩৫০।
রিপোর্টার্স২৪ ডেস্ক : গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রতি যে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলি বাহিনী প্রস্তুত। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রাষ্ট্রায়ত্ত রেডিও ‘আর্মি রেডিও’।