| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ট্রাম্পের গাজা পরিকল্পনার কিছু অংশ মেনে আরও আলোচনা চাইলো হামাস

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার বিষয়ে জবাব দিয়েছে হামাস। শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে হামাসের একটি সূত্র।

বিস্তারিত...

ভারতে ‘আই লাভ মোদি’ বলা যায় কিন্তু ‘আই লাভ মুহাম্মদ’ নয়: ওয়েসি

ভারতের এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি নবী মুহাম্মদ (সা:) -এর প্রতি ভালোবাসা প্রকাশের উপর নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, এই দেশে ‘আই লাভ মোদি' (আমি মোদিকে ভালোবাসি) বলা গেলেও ‘ আই লাভ মুহাম্মদ’ বলা যায় না।

বিস্তারিত...

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ৪ অধিকারকর্মীকে ফেরত পাঠাল ইসরায়েল

ইসরায়েলি বাহিনী গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ৪ জন অধিকারকর্মীকে আটক করে ইসরায়েলে নিয়ে গেছে এবং পরবর্তীতে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। মানবাধিকারকর্মীরা ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ইসরায়েল সেই নৌবহর আটক করে। শুক্রবার (৩ অক্টোবর) ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা চার ইতালীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। একইসঙ্গে নৌযানে থাকা বাকি কর্মীদের ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

বিস্তারিত...

অনশন শুরু করেছেন ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা

অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা । শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। ১ অক্টোবর যেদিন থেকে আটক অভিযান শুরু হয়, সেদিনই অভিযাত্রীরা অনশনের সিদ্ধান্ত নেন। এফএফসির বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযান, ক্রু ও অভিযাত্রীদের আটক করার প্রতিবাদে মিশনের অভিযাত্রীরা অনির্দিষ্টকালের অনশন শুরু

বিস্তারিত...

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

রিপোর্টার্স২৪ ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে সেনাঘাঁটিতে এই কথা বলেন তিনি।

বিস্তারিত...

ইসরায়েল-গাজা যুদ্ধের সমাধান করে শান্তি ফিরাবেন ট্রাম্প

রিপোর্টার্স২৪ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মধ্যপ্রাচ্যে ‘৩,০০০ বছরের পুরনো’ সংঘাতের অবসান ঘটাতে পারব। ইসরায়েল-গাজা যুদ্ধের সমাধানের মাধ্যমে এই শান্তি আনা সম্ভব। খবর মিডল ইস্ট আইয়ের।

বিস্তারিত...

ফ্লোটিলার শেষ নৌযানও দখলে নিলো ইসরায়েল

যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে লাইভস্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা নৌযানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়। পোল্যান্ডের পতাকাবাহী মারিনেট নামের এই নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন। এটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র শেষ সক্রিয় জাহাজ, যা শুরুতে ৪৪টি জাহাজ নিয়ে গঠিত হয়েছিল।

বিস্তারিত...

ভারতে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

ঐতিহাসিক সফরে ভারতে যাচ্ছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী। আগামী ৯ অক্টোবর ভারত সফরে যাচ্ছেন তিনি। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর এটাই কাবুল থেকে দিল্লিতে প্রথম কোনও উচ্চপর্যায়ের সফর।

বিস্তারিত...

গাজার দিকে এগোচ্ছে একমাত্র নৌযান ‘ম্যারিনেট’

গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা মানবিক সাহায্য বহনকারী বহর (ফ্লোটিলা) প্রায় পুরোপুরি ভেঙে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। ডজনখানেক নৌযান থেকে শত শত কর্মীকে আটক করা হলেও, ‘ম্যারিনেট’ নামের একটি পোল্যান্ড পতাকাবাহী নৌকা এখনো গাজার পথে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে আয়োজকদের সঙ্গে ভিডিও কলে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ক্যামেরন জানান, ইঞ্জিন সমস্যার কারণে ‘ম্যারিনেট’ মূল বহর থেকে পিছিয়ে পড়েছিল। এখন সেটি গাজার দিকে এগোচ্ছে। তিনি বলেন, আমাদের সঙ্গে কয়েকজন সাহসী তুর্কি আছেন, একজন ওমানের নারীও আছেন। আমরা পথ চালিয়ে যাচ্ছি।

বিস্তারিত...

ফ্লোটিলা আটকের নিন্দা জানালো বাংলাদেশ

গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকের ঘটনা আইনের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ঢাকা।

বিস্তারিত...

মরক্কোতে পুলিশ স্টেশনে আগুন দিল জেন-জিরা, গুলিতে নিহত ২

মরক্কোতে ৬ষ্ট দিনের মতো জেন-জি বিক্ষোভ চলছে। স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) দক্ষিণ মরক্কোর একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর সময় কর্মকর্তাদের গুলিতে ২ জন নিহত হন। জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে চলা এই বিক্ষোভ থেকে এখন পর্যন্ত চার শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বিস্তারিত...

পাঁচ বছর পর চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু

রিপোর্টার্স২৪ ডেস্ক : ২০২০ সালের কোভিড-১৯ মহামারির পর থেকে ভারত-চীন ফ্লাইট পরিষেবা বন্ধ ছিল। এরপর দুই দেশের মধ্যে চলমান নানা উত্তেজনার মধ্যে আর তা চালু হয়নি। তবে দীর্ঘ পাঁচ বছর পর আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা চালু হতে চলেছে।

বিস্তারিত...

যুক্তরাজ্যে ইয়ম কিপুর অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত ২

রিপোর্টার্স২৪ ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) ইয়ম কিপুর অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের অবস্থা গুরুতর। ইহুদিদের সবচেয়ে পবিত্রতম দিন ইয়ম কিপুরে উপসনালয়ে এ হামলার ঘটনা ঘটল।

বিস্তারিত...

গাজামুখী নৌযান আটককে‘সমুদ্র দস্যুতা’ আখ্যা এরদোগানের

রিপোর্টার্স২৪ ডেস্ক : গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনাকে ‘সমুদ্র দস্যুতা’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪