যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন; বরং এটি দেশকে ক্ষতিগ্রস্ত করে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ মন্তব্য করেছেন।
তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার প্রভাবে একটি হ্রদের পানি উপচে পড়ায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে আরও ১২০
তিনি বলেন, গাজায় যে গণহত্যা চলছে, যেখানে ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। তা নির্মমভাবে অব্যাহত আছে।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-শেখ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র খবর জানি
বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে আসলে হামাসকে পুরস্কৃত করা বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এটা সংঘাত বন্ধে কোনো ভূমিকা রাখবে না। খবর আল জাজিরার।
নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের বাদানুবাদের মধ্যেই দেশটিতে ৮টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহেই তাতে স্বাক্ষর করবে মস্কো এবং তেহরান।
উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কক্ষে ঢুকে আফগানিস্তান থেকে ভারতে পৌঁছে গেছে এক আফগান কিশোর।
পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে প্রবল বন্যা চলতে থাকায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এ অবস্থায় জরুরি পদক্ষেপ না নিলে কলেরাসহ অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও তার মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় রাতভর টানা ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। বৃষ্টি ও জলাবদ্ধতার জেরে শহরের যানবাহন, রেল, মেট্রো ও ফ্লাইট চলাচলেও নেমে এসেছে বিপর্যয়। এছাড়া আরও বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহওয়া অফিস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া। এমনটাই জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বলেন, গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে তার দেশ শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানশাসিত কাশ্মির (আজাদ কাশ্মির) একদিন নিজেই ভারতের সঙ্গে যুক্ত হবে। তার ভাষায়, এ অঞ্চল দখল করতে কোনো ধরনের সামরিক হামলার প্রয়োজন হবে না, এটা ভারতেরই অংশ।
জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ঠিক আগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলো ফ্রান্স।
সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গ্রামে পাকিস্তান এয়ার ফোর্সের বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় ভোর ২টার দিকে জেএফ-১৭ যুদ্ধবিমান থেকে পশতুন অধ্যুষিত মাত্রে দারা গ্রামে আটটি এলএস-৬ বোমা ফেলা হয়। এই বোমা হামলায় গ্রামের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। এছাড়া ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে।