| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া: 'পারস্পরিক সংবেদনশীলতা' বজায় রাখার বার্তা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আশা প্রকাশ করেছে যে, দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতা বজায় রেখে ভারত-সৌদি আরব কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে যাবে।পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সৌদি আরব সফরের সময় এই 'কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষরিত হয়।

বিস্তারিত...

ক্ষমতাচ্যুত হওয়ার পর যেখানে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি কোথায় লুকিয়ে ছিলেন তা অবশেষে সামনে এসেছে। জানা গেছে, সেনাবাহিনীর নিরাপত্তায় ব্যারাকে ৯ দিন কাটানোর পর একটি ব্যক্তিগত জায়গায় চলে গেছেন অলি। খবর কাঠমাণ্ডু পোস্টের।

বিস্তারিত...

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। রাজধানী মেক্সিকো সিটিতে ঘটেছে এ ঘটনা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এসব তথ্য।

বিস্তারিত...

এইচ-ওয়ান বি ভিসার ফি ১ হাজার ৫০০ থেকে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণ করতে এবার এইচ-ওয়ান বি ভিসার বাৎসরিক ফি ১ হাজার ৫০০ ডলার থেকে ১ লাখ ডলারে উন্নীত করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। এইচ-ওয়ান বি একটি বিশেষ ভিসা কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বা প্রকল্পের আওতায় প্রতি বছর ৮৫ হাজার বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি দেওয়া হয়।

বিস্তারিত...

নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র, ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস

নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র। পাশাপাশি, দেশটিতে ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন।

বিস্তারিত...

বাংলাদেশি পাসপোর্ট-এনআইডি থাকার বিষয়ে যা বলছেন টিউলিপ

প্রতিবেদনে টেলিগ্রাফ লিখেছে, যেসব নথিপত্র দেখা গেছে, তাতে দেখা যায়, সাবেক লেবার মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে, যা তার আগের দাবির সঙ্গে মেলে না।

বিস্তারিত...

ঐতিহ্য আর কূটনীতির বুনন: দিল্লিতে বাংলাদেশের জামদানি প্রদর্শনী

শুক্রবার নয়াদিল্লির ন্যাশনাল ক্র্যাফ্টস মিউজিয়ামে বাংলাদেশের হাই কমিশনের উদ্যোগে প্রথমবার উদ্বোধন করা হয়েছে থমবার জামদানি প্রদর্শনী।

বিস্তারিত...

জাতিসংঘে বেলুচিস্তান লিবারেশন আর্মি-কে নিষিদ্ধ করার প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স

পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং মজিদ ব্রিগেডকে জাতিসংঘের অধীনে নিষিদ্ধ করার একটি প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স। উল্লেখ্য, এক মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র এই দুটি গোষ্ঠীকে 'বিদেশী সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা করেছিল।

বিস্তারিত...

ভারতীয় তরুণ প্রযুক্তিবিদকে গুলি করে হত্যা করলো মার্কিন পুলিশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পুলিশের গুলিতে একজন ৩০ বছর বয়সী ভারতীয় প্রযুক্তিবিদ নিহত হয়েছেন

বিস্তারিত...

বিশ্ববিদ্যালয়ে নারী লেখকদের বই নিষিদ্ধ করল তালেবান

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। একইসাথে বেআইনি ঘোষণা করা হয়েছে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক শিক্ষা কার্যক্রমকে

বিস্তারিত...

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ১৪১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ১৪১ জনে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। এতে বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬৫ হাজার ১৪১ জনে পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন ফিলিস্তিনি।

বিস্তারিত...

নেপালে নির্বাচনের প্রস্তুতি, ভোট দিতে পারবেন প্রবাসীরাও

আসন্ন নির্বাচনের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে নেপালের নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আর্যাল কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা নেপালি অভিবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বিস্তারিত...

রাশিয়ায় ফের ৭.৮ মাত্রার ভূমিকম্প

কয়েকদিনের ব্যবধানে রাশিয়ায় দ্বিতীয়বারের মতো বড় ভূমিকম্প আঘাত হানল। দেশটির ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য দিয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

বিস্তারিত...

বিরোধী টিভি নেটওয়ার্কের ওপর ট্রাম্পের লাইসেন্স বাতিল হুমকি

এবিসি উপস্থাপক জিমি কিমেলকে সাময়িক বরখাস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে প্রচার চালায়, তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিস্তারিত...

ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, যুক্তরাজ্যে জরুরি অবতরণ

যুক্তরাজ্যের চেকার্স থেকে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরের যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪