ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এ হামলায় তাৎক্ষণিক তাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার অনুষ্ঠিত এই সেমিনারে উত্তর-পূর্ব ভারতকে পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়। আলোচনায় এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত বিভিন্ন সমস্যা, যার মধ্যে পরিবেশগত ভারসাম্যহীনতা, কৃষকদের ঐতিহ্যবাহী কৃষি থেকে সরে আসা এবং স্থানীয় খাদ্যাভ্যাসের পরিবর্তন অন্তর্ভুক্ত ছিল।
গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ অবসানে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা হামাসকে জানিয়েছেন যে, নতুন দফার পরোক্ষ আলোচনা রোববার কাতারের রাজধানী দোহায় শুরু হবে।
ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। পবিত্র আশুরার শুভেচ্ছা জানাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত একটি ফুটেজে তাকে দেখা গেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমস এবং তুর্কি পাবলিক ব্রডকাস্টার টিআরটি নিউজের এক্স (পূর্বে টুইটার) সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো ভারতে স্থগিত করা হয়েছে, সম্ভবত ৫ই জুলাই রাত থেকে। এক্স অ্যাকাউন্টগুলোতে উল্লেখ করা হয়েছে যে এই পদক্ষেপ একটি “আইনি দাবির” প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। ‘আমেরিকা পার্টি’ নামে নতুন এই দলটি দেশটির প্রচলিত দুই প্রধান দল—রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিকল্প হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তানে শুক্রবার একটি পাঁচ তলা ভবন ধসে কমপক্ষে আট জন নিহত ও নয় জন আহত হয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নীচে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে করাচি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বিলে সই করেছেন, যা তার প্রধান নীতিগত অগ্রাধিকারগুলোকে আইনে পরিণত করেছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলকে চরম শিক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ২৫ শিশু। শনিবার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন প্রতিরক্ষা ক্রয় কাউন্সিল (ডিএসি) ভারতীয় সেনাবাহিনীর জন্য ১.০৫ লক্ষ কোটি টাকার একাধিক উচ্চ-মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিএসি এই অনুমোদন দিয়েছে । অনুমোদিত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে, আর্মার্ড রিকভারি ভেহিকল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ত্রিসেনার (স্থল, বায়ু ও নৌ সেনা) জন্য একটি সম্মিলিত ইনভেন্টরি ব্যবস্থাপনা এবং সারফেস-টু-এয়ার মিসাইল।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও তার মিত্র গোষ্ঠীর গুলিতে প্রাণ হারিয়েছেন দুই ইসরায়েলি সেনা। এরা হলেন সার্জেন্ট আসাফ জামির (১৯) এবং সার্জেন্ট ইয়াইর এলিয়াহু (১৯)।