ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জয়ী হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুদ্ধ এত দ্রুত ‘জয়’ পেয়ে যাওয়ায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ খানিকটা ‘হতাশ’ হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
২৪ ঘণ্টায় ৯৪৮ ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর একদিনে ইউক্রেনের ওপর রাশিয়ার এটাই সবচেয়ে বড় ড্রোন হামলা। ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত হেনেছে এসব ড্রোন।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। চলমান সংঘাত নিরসনে ইরান-এর কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠানো হয়েছে, যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার দ্বার উন্মুক্ত করতে পারে। কূটনৈতিক সূত্রের বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রস্তাবটি পাকিস্তান-এর মাধ্যমে তেহরানে পৌঁছানো হয়েছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালী-এর সামুদ্রিক নিরাপত্তা নিয়ে একটি নির্দিষ্ট কাঠামো প্রস্তাব করা হয়েছে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনার পরপরই উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও বড় ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩৭ কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় এর কম্পন তুলনামূলকভাবে কম তীব্রভাবে অনুভূত হয়েছে।
ইরানের শীর্ষ নিরাপত্তা পরিষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। মোহাম্মদ বাঘের জোলঘাদরকে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আলি লারিজানির স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছেন। গত সপ্তাহে এক হামলায় নিহত হন লারিজানি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ইরান।
ইরানের ওপর নজিরবিহীন হামলা শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অত্যন্ত গোপনীয় ও গুরুত্বপূর্ণ একটি ফোনালাপ হয়। এই আলাপেই নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে এমন এক জটিল যুদ্ধে জড়ানোর পক্ষে চূড়ান্ত যুক্তি দেন, যার ঘোরবিরোধী ছিলেন স্বয়ং ট্রাম্প।
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা থেকে ৫ দিনের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই যুদ্ধ চালিয়ে যাওয়ার এই ঘোষণা দিলো ইরান। এদিকে যুদ্ধ বন্ধে পাকিস্তান মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি ।
সুইজারল্যান্ডের বায়ুমান প্রযুক্তি সংস্থা ‘আইকিউএয়ার’ প্রকাশিত ২০২৫ সালের বিশ্ব বায়ুমান প্রতিবেদন অনুযায়ী, অতিসূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২.৫ দূষণের মাত্রার নিরিখে ভারত বিশ্বের ষষ্ঠতম দূষিত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কাশ্মীর-এর বাসিন্দারা। ইরান-এর মানুষের সহায়তায় তারা দান করেছেন নগদ অর্থ, সোনা এমনকি গৃহপালিত পশুও।
মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ২৫তম দিনে নতুন করে শক্তিশালী ‘ইমাদ’ ও ‘কদর’ ক্ষেপণাস্ত্র দিয়ে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে লক্ষ্যবস্তু করেছে ইরান। মঙ্গলবার (২৪ মার্চ) ‘অপরারেশন ট্রু প্রমিজ-৪’ ৭৮তম ধাপে এ হামলা চালায় রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বন্ধুদেশগুলোর মাধ্যমে বার্তা এসেছে। ইরান জানায়, তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর কোনো হামলা হলে এর পরিণতি ভয়াবহ হবে।ইসমাইল বাগাই জানান, হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইরানের আগের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
ফেরত গেলো মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় ও বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের ঘরবাড়ি কেঁপে ওঠে।
কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে সোমবার (২৩ মার্চ) সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে পৌঁছেছে। রয়টার্সকে দুই সামরিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপ থেকে এখনও মরদেহ উদ্ধার করা হচ্ছে। এটি সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার বিমান বাহিনীর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি।