দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড়
সোমবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার মান প্রথমবার ৯৫-এর ঘর অতিক্রম করে এক ঐতিহাসিক রেকর্ড পতন হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ইরান যুদ্ধের জের ধরে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে গণপরিবহন ভাড়া মওকুফ করা হয়েছে। ভিক্টোরিয়া ও তাসমানিয়া রাজ্যে অস্থায়ীভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে অঞ্চলের প্রায় ৮০ শতাংশ জ্বালানি পরিবাহিত হয়। ইরান যুদ্ধ শুরুর পর থেকে প্রণালিটিতে তেল
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে কূটনৈতিক সংকটে পড়েছে ইরাক। দেশটির ভূখণ্ড ব্যবহার করে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ধারাবাহিক
সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানে সরকার পরিবর্তন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেছেন।ট্রাম্প বলেন, ইরানে সরকার পরিবর্তন করতে পেরেছে বলে যুক্তরাষ্ট্র মনে করে।ইরানের শীর্ষ ধর্মীয় ও সামরিক নেতৃত্বের বড় একটি অংশকে ‘অশুভ’ আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, অল্প কয়েকজন ছাড়া আগের প্রশাসনের আর কেউই অবশিষ্ট নেই।
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণ চালাতে পারে- এমন খবরে সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে একটি স্থায়ী ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ে তোলার পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। ইসরাইলি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখে তার এই ঘোষণা লেবাননজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে সম্ভাব্য মানবিক সংকট নিয়ে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের তেল নিয়ে নিতে পারেন এবং তাদের তেলের বড় হাব খারগ দ্বীপও দখল করতে পারেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেছেন।অন্যদিকে, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মি. ট্রাম্প বলেছেন, ইরানে সরকার পরিবর্তন করতে পেরেছে বলে যুক্তরাষ্ট্র মনে করে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি একটি লিখিত বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের জন্য ইরাকের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বলে রোববার ইরানের গণমাধ্যম জানিয়েছে।
কুয়েতে একটি বিদ্যুৎ ও সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্লান্টে ইরানের হামলায় একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন এবং স্থাপনাটির একটি ভবনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (৩০ মার্চ) কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানি আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টের সার্ভিস ভবনে হামলা চালানো হয়। এতে একজন ভারতীয় শ্রমিক নিহত হন এবং ভবনটির উল্লেখযোগ্য ক্ষতি হয়।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার (সকাল) ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১১৬ ডলার অতিক্রম করেছে। এর আগে ১৯ মার্চ সংক্ষিপ্ত সময়ের জন্য দাম ১১৯ ডলারে উঠেছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) রাস্তায় নামেন সাধারণ মানুষ। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।
লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক এবং নয়জন প্যারামেডিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের উত্তেজনা আরও তীব্র হওয়ার সময় এই হামলা সংঘটিত হয়েছে। খবর দিয়েছে আল-জাজিরা। নিহত সাংবাদিকরা হলেন আল মায়াদিন টেলিভিশনের ফাতিমা ফতুনি ও তার ভাই ও সহকর্মী মোহাম্মদ ফতুনি এবং আল-মানার টেলিভিশনের আলি শুআইব।
লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ওই একই হামলায় আহত হয়েছেন আরও তিনজন। আল জাজিরা জানায়- রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, একই যুদ্ধে আরও তিনজন সেনা আহত হয়েছেন।
ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে।মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনাকে জড়ো করা হয়েছে। আর এসব সেনাকে দিয়ে কয়েক সপ্তাহব্যাপী ইরানে স্থল হামলা চালানো হতে পারে। তবে এটি অন্য সাধারণ স্থল হামলার মতো হবে না।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্থল হামলার যে পরিকল্পনা করা হচ্ছে সেটি ‘যুদ্ধে নতুন ধাপ’ সৃষ্টি করতে পারে। যেটি মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি বিপজ্জনক হবে।