বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কলকাতায় শোকসভা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কলকাতা প্রেসক্লাবে সনাতনী সংগঠনের আয়োজন করা ওই সভায় অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন এবং শোকপ্রকাশ করেন।
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি শোক জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বেলা ১০টা ১৭ মিনিটে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি এই শোক জানান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তার দাবি, যুদ্ধ বন্ধে চলমান শান্তি উদ্যোগ ভণ্ডুল করতেই মস্কো এ ধরনের অভিযোগ তুলছে এবং নতুন করে আগ্রাসনের পরিবেশ তৈরি করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান চুক্তির আওতায় ইউক্রেন নিশ্চিতভাবেই ১৫ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে ‘নিরাপত্তা গ্যারান্টি’ পাবে। তবে এর মেয়াদ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কিন্তু ইউক্রেন ৩০-৫০ বছরের জন্য গ্যারান্টি চায়। জেলেনস্কি জানান, ট্রাম্প তার প্রস্তাব ‘ভাববেন’ বলে প্রতিক্রিয়া দিয়েছেন। সংবাদমাধ্যম নোভোস্টি লাইভ এ খবর জানিয়েছে।
মিয়ানমারে সামরিক সরকার আয়োজিত সাধারণ নির্বাচনকে একটি 'প্রহসন' বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে দেশটির অন্যতম শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ)। রবিবার থেকে ধাপে ধাপে শুরু হওয়া এই নির্বাচনকে সামরিক সরকারের বৈধতা পাওয়ার একটি সাজানো নাটক হিসেবে বর্ণনা করেছে গোষ্ঠীটি। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে
ইসরায়েলি সামরিক অভিযানে দীর্ঘ সময় ধরে বিধ্বস্ত গাজা উপত্যকায় তীব্র শীত ও বৈরী আবহাওয়া ফিলিস্তিনি জনগণের দুর্ভোগকে ভয়াবহ মাত্রায় বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতেও প্রয়োজনীয় মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA)।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রায় পাঁচ বছর পর দেশটিতে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ শুরু করেছে ক্ষমতাসীন সামরিক জান্তা। রোববার (২৮ ডিসেম্বর) ইয়াঙ্গুনসহ কয়েকটি এলাকায় ভোটগ্রহণ হলেও
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আরও তিন জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভারতের উপকূলীয় গভীর সমুদ্র গ্যাসক্ষেত্র থেকে প্রত্যাশিত উৎপাদন না পাওয়ার অভিযোগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও ব্রিটিশ জ্বালানি জায়ান্ট বিপির (BP) কাছে ৩০ বিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করেছে ভারত সরকার।
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। রেললাইন থেকে একটি যাত্রীবাহী ট্রেন বিচ্যুত হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৯৮ জন। রোববার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আবার পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের প্রায় ৫ বছর পর এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রমাণ করে যে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে আগ্রহী নয়। শনিবার (২৭ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই সুখবর জানান।
গৃহযুদ্ধ ও চরম মানবিক সংকটের মধ্যে রোববার(২৭ ডিসেম্বর) সাধারণ নির্বাচনে যাচ্ছে মিয়ানমার। ২০২১ সালে সামরিক বাহিনীর অভ্যুত্থানে নোবেলজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকার উৎখাত হওয়ার পর থেকেই দেশটিতে সহিংস সংঘাত