যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভ দমনে নিহতদের দায়ে অভিযুক্ত ‘হাই-ভ্যালু’ ইরানি কর্মকর্তা ও কমান্ডারদের লক্ষ্য করে নির্ভুল হামলা (প্রিসিশন স্ট্রাইক) চালানোর পরিকল্পনা করছে।
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি ঐতিহাসিক মুক্তবাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় দুই দশক ধরে দফায় দফায় আলোচনার পর এই চুক্তি বাস্তব রূপ পেল।
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও ভারত হলো “ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার”।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত একটি চুক্তি সইয়ের জন্য ‘শতভাগ প্রস্তুত’ রয়েছে ইউক্রেন।
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার মুড়িগঙ্গা নদীতে ডুবলো ছাই বোঝাই একটি বাংলাদেশি জাহাজ। জাহাজটি পশ্চিমবঙ্গের বজবজ থেকে ফ্লাই অ্যাশ বা ছাই নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। ঘটনার পর নদীর আশেপাশে থাকা ট্রলারগুলো সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম হলেই কেবল বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে আঘাত করার সুযোগ খোঁজার লক্ষণ দেখা যাচ্ছে। তিনি সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ
গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় নীরবে নিজেদের সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছিল ডেনমার্ক। প্রয়োজনে জীবিত গোলাবারুদ ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশও দেওয়া হয় সেনাদের।
ইউক্রেনের ভূখণ্ড নিয়ে অচলাবস্থা কাটাতে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। এর মধ্যেই রাশিয়ার ধারাবাহিক বিমান হামলায় চার বছরের যুদ্ধে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বড় শহরগুলো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর শুরু হওয়া যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিয়েভের ওপর চাপ বাড়ছে। তবে মস্কো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পূর্বাঞ্চলীয় শিল্পাঞ্চল দোনবাস পুরোপুরি ছেড়ে না দিলে যুদ্ধ বন্ধ করা হবে না।
কারাগারে শুরু হওয়া একটি প্রেমের গল্প অবশেষে বিয়েতে গড়াল। ভারতের রাজস্থানের একটি কারাগারে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত নারী ও পুরুষ কয়েদিকে বিয়ের জন্য ১৫ দিনের জরুরি প্যারোল দিয়েছেন রাজস্থানের হাইকোর্ট। শুক্রবার (২৩ জানুয়ারি) আলওয়ার জেলার বারোদামেভ এলাকায় তাদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মেয়েদের জন্য একটি তায়কোয়ান্দো জিম পরিচালনা করার অভিযোগে আটক ২২ বছর বয়সী এক আফগান নারী ১৩ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন বলে তালেবানের সুপ্রিম কোর্টের এক মুখপাত্র নিশ্চিত করেছেন। খাদিজা আহমাদজাদাকে ‘নারীদের ক্রীড়া জিম
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত হওয়া একটি বিমান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ঘটেছে এই ঘটনা। ধ্বংস হওয়া সেই বিমানটি এটিআর ৪২-৫০০
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার এক মুসলিম শ্রমিককে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে তাকে মুসলিম হিসেবে অভিহিত করে চুরির অভিযোগ এনে নির্মম নির্যাতন করা হয়। সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শুক্রবার (২৩ জানুয়ারি) জানিয়েছে
ইউক্রেন যুদ্ধের অবসানে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী
ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে কীভাবে যৌথভাবে প্রতিরক্ষা জোরদার করা যায় এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন।