যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর রাশিয়ান সমকক্ষ ভ্লাদিমির পুতিন কিয়েভসহ প্রধান শহরগুলোতে এক সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখার সম্মতি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক নৌবহর ইরানের জলসীমার কাছে অবস্থান নেওয়ায় দেশটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে। হুমকির মুখে তেহরান সামরিক মহড়া জোরদার করছে এবং ১,০০০ নতুন কৌশলগত ড্রোন বহরে যুক্ত করেছে।
কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা ‘ঝুঁকিপূর্ণ’ হতে পারে ব্রিটেনকে এ সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে বেইজিং সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ‘বাস্তব অগ্রগতি’ হয়েছে বলে মন্তব্য করেছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। দীর্ঘ কয়েক বছর ধরে টানাপোড়েনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করতেই এই সফর বলে জানিয়েছেন তিনি। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে’র পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন কিয়ার স্টারমার। বৈঠক শেষে উভয় দেশ ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্ব’ গড়ে তোলার আহ্বান জানায়। শি জিনপিং বলেন, অতীতে চীন-যুক্তরাজ্য সম্পর্কে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, তা কোনো দেশের স্বার্থেই ছিল না। বর্তমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতা বাড়ানো জরুরি।
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানের বাহিনী ‘ট্রিগারে আঙুল রাখা’ অবস্থায় রয়েছে এবং তারা প্রয়োজনে জোরালো প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তিনি চীনের সঙ্গে একটি পরিণত ও সুসংহত সম্পর্ক গড়ে তুলতে চান, যার লক্ষ্য হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এমন কিছু সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন, যার মধ্যে নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সীমিত হামলার বিকল্পও রয়েছে। একাধিক সূত্র জানিয়েছে,
গ্রীনল্যান্ডের প্রধানমন্ত্রী জানস-ফ্রেডরিক নিলসেন বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু সীমা লঙ্ঘন করা যাবে না। তবে তিনি স্বীকার করেছেন যে, আরও নজরদারি ও নিরাপত্তা বৃদ্ধি করা প্রয়োজন, বিশেষ করে রাশিয়ার আগ্রাসী আচরণের কারণে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানকে সতর্ক করে বলেছেন, পরমাণু অস্ত্র নিয়ে চুক্তি করতে না পারলে পরবর্তী হামলা আগের চেয়ে অনেক ভয়ঙ্কর হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আশা করছি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায়সঙ্গত চুক্তিতে রাজি হবে কোনো পরমাণু অস্ত্র নয়। সময় সীমিত, এখনই পদক্ষেপ নিতে হবে।
ইরানের বিরুদ্ধে আগের চেয়েও বড় সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি হামলা এড়াতে চায়, তবে দ্রুত আলোচনায় এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েনের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের এক বছর পর যখন অনেকেই চীনের শ্লথ অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন, তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই বেইজিং অন্যান্য বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করে রেকর্ড বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করেছে।
গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে ভারতের নেওয়া নীতিগত ব্যবস্থার বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) বিরোধ
ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধ অবসানে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো। তিনি বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চাইলে রুশ প্রেসিডেন্ট