যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৫ অক্টোবর) বলেছেন, যদি হামাস শান্তিচুক্তি মানতে না চায়, তিনি ইসরায়েলকে গাজায় আবার অভিযান চালানোর অনুমতি দিতে পারেন। সিএনএনকে তিনি বলেছেন, ‘আমি বললেই ইসরায়েলি সেনারা আবার সড়কে নামবেন।’ ট্রাম্প একটি সংক্ষিপ্ত ফোনালাপে বলেন, ‘হামাসের কারণে যে সমস্যা তৈরি হয়েছে, তার দ্রুত সমাধান হবে।’
ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) ত্রিপুরা রাজ্যের খোয়াই বিভাগের একটি সীমান্তবর্তী গ্রামে গরুচোর সন্দেহে তাদের পিটিয়ে মারে ভারতীয়রা। এ ঘটনায় ভারতের আরও দুই নাগরিক আহত হয়েছেন।
সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তনের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে, তাতে ভারত আফগানিস্তানকে ইন্ধন দিচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।
যুদ্ধ চলাকালে ইসরায়েলকে সহায়তার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস।
মাদাগাস্কারে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন দেশটির সেনাপ্রধান কর্নেল মাইকেল র্যা ন্ড্রিয়ানিরিনা। বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।-রয়টার্স
৪৫ জন ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর ওই গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে মরদেহগুলো শনাক্তকরণের জন্য স্থানান্তর করা হয়। ১৫ অক্টোবর নিহতদের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের অবশিষ্টাংশ শনাক্ত করতে
গাজার খান ইউনিস থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের পর ফিলিস্তিনিরা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। দোকানগুলো পুনরায় চালু হয়েছে।
গাজায় ত্রাণ সরবরাহকারী ট্রাকের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। জিম্মিদের মরদেহ হস্তান্তরে হামাসের গড়িমসির অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। যা বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।
খ্যাতনামা ফিলিস্তিনি লেখক বাসিম খন্দাকজি (৪১) ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মিশরে নির্বাসিত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) তাকে স্বাগত জানাতে মিশরের সীমান্তে জড়ো হন সমর্থকরা।
ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পরই নরওয়েতে থাকা ভেনেজুয়েলার দূতাবাস সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে দেশটি। বিবিসি এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। এক বিবৃতিতে ভেনেজুয়েলা স
গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ট্রাম্প এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির নেতৃত্বে সোমবার (১৩ অক্টোবর) শারম আল শেখে শান্তি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সময় শেষ। গণঅভ্যুত্থানের পথে দেশটি। তবে তিনি এখনও শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়তে পারেন। ভেনেজুয়েলার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।
গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজা সিটির শুজাইয়া এলাকায় হামলা চালিয়ে ৫ ফিলিস্তিনিকে হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে। ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে,
গাজা থেকে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক ১ হাজার ৯৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বহনকারী ৩৮টি বাসের মধ্যে দুটি ইতোমধ্যে পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে।
সুদানের আল ফাশির শহরের একটি আশ্রয়কেন্দ্রে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের ড্রোন এবং কামানের হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ও শনিবার (১১ অক্টোবর) সকালে এ হামলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।