| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নেতানিয়াহু জানেন ‌‘বস কে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এবং নেতানিয়াহুর আসন্ন হোয়াইট হাউজ সফর নিয়ে নতুন মন্তব্য করেছেন। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে নেতানিয়াহু সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা খুব ভালো সম্পর্ক

বিস্তারিত...

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫

ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২,৬৪৫ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরও ১২,৬৬৬ জন। শুক্রবার (৩ জুলাই) দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত...

রাশিয়ার বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি বড় তেল টার্মিনালে ইউক্রেন রাতভর হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই স্থাপনাটিকে তিনি রাশিয়ার ‘যুদ্ধের অর্থ জোগান দেওয়া মূল অবকাঠামো’ হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেন আরও জানিয়েছে, ওই অঞ্চলের একটি বড় রুশ নৌ ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।

বিস্তারিত...

ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া

মস্কো রক্ষায় ড্রোন চালক খুঁজতে এবার অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়েছে রাশিয়া। দেশটির সবচেয়ে বড় কর্মসংস্থানবিষয়ক ওয়েবসাইট ‘হেডহান্টার’-এ এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে বলা হয়েছে, এই পদের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বিস্তারিত...

‘আমেরিকার মৃত্যু’ ও ‘প্রতিশোধ’ চায় ইরানিরা

ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আজ শনিবার দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন করা হয়েছে। সেখানে তার পরিবারের সদস্যদের কফিন জনসমক্ষে আনা হয়। এ সময় প্রিয় নেতার জন্য কান্নায় ভেঙে পড়েন ইরানিরা।

বিস্তারিত...

হরমুজে কোনো বহিরাগত শক্তির উপস্থিতি মানবে না ইরান

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে কোনো বহিরাগত বা আঞ্চলিক বহির্ভূত শক্তির সামরিক মহড়া প্রদর্শনীর জায়গা নয় বলে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। এই নৌপথে যেকোনো ধরনের সামরিক উসকানির বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র প্রতিক্রিয়া দেখানোর বার্তা দিয়েছে দেশটি।

বিস্তারিত...

খামেনির বিদায় অনুষ্ঠানে ৩ হাজার মানুষের মৃত্যুর শঙ্কা, প্রস্তুত কবর!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদা এবং বিশাল আয়োজনে বিদায় জানাচ্ছে ইরান। এর মাধ্যমে মূলত দেশটি তাদের শক্তি ও সামর্থ্য প্রদর্শন করছে। তবে এর আড়ালে ইরানি কর্মকর্তারা প্রায় তিন হাজার মানুষের সম্ভাব্য মৃত্যু নিয়ে প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট

বিস্তারিত...

মমতার অফিস দখলে নিয়েছে তৃণমূলের বিদ্রোহীরা

দলের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ও দখল নিয়েছে বিদ্রোহী ‘আসল’ তৃণমূল। গত ২ জুলাই দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বিদ্রোহীরা। এর পরেই শহরে ফিরে মেট্রোপলিটনের তৃণমূল ভবন কার্যত ‘দখলে’ নিয়েছে তারা।

বিস্তারিত...

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে মানুষের ঢল নেমেছে। ভোর থেকেই অসংখ্য মানুষ বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে জড়ো হয়ে দ্রুতগতির গণপরিবহন চালু হওয়ার অপেক্ষা করেন, যাতে তারা শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

বিস্তারিত...

বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। তবে এতে উপস্থিত হননি তার ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। জর্জটাউন ইউনিভার্সিটি অব কাতারের সহযোগী প্রফেসর পল মুসগ্রাভ সংবাদমাধ্যম আলজাজিরাকে শনিবার (৪ জু

বিস্তারিত...

বিশ্বকাপ ফাইনালের জন্য পেছাল ফাইনাল পরীক্ষা

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচ নির্বিঘ্নে উপভোগের সুযোগ করে দিতেই ২০ ও ২১ জুলাই নির্ধারিত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে ভারতের কলকাতার ঐতিহ্যবাহী সাউথ পয়েন্ট হাই স্কুল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, চলমান ফুটবল বিশ্বকাপের

বিস্তারিত...

হত্যাকাণ্ডের স্থানে কেন নেওয়া হলো খামেনির মরদেহ

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ তার মেরে ফেলার স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই শুরু হয়েছে কয়েক দিনব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম উইয়ন।

বিস্তারিত...

আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে, গত ৮ ফেব্রুয়ারির পর এই প্রথম জনসমক্ষে দেখা গেছে আইআরজিসির শীর্ষ কমান্ডার জেনারেল আহমাদ ভাহিদিকে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতির মধ্যেই প্রকাশ্যে আসেন তিনি।

বিস্তারিত...

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৯

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরের দিকে চালানো এই হামলায় আরও অন্তত ৯১ জন গুরুতর আহত হয়েছেন এবং প্রায় ১৩০টি বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চলতি বছরে রাজধানীর ওপর চালানো সবচেয়ে বড় আক্রমণ।

বিস্তারিত...

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৭৪ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭৩ হাজার ৫৩৭ জন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪