| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভবিষ্যতে হামলা হলে “চমক” অপেক্ষা করছে: ইরান

সাম্প্রতিক সংঘাত থেকে ইরান গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে এবং ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে আরও “চমক” অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বিস্তারিত...

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে আলোচনার সুযোগ দিতে ইরানের ওপর পূর্বপরিকল্পিত সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি কমেছে।

বিস্তারিত...

ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে ‘বড় হামলার’ ইঙ্গিত ট্রাম্পের

ইরানে আবারও হামলা চালানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

রাশিয়া-চীন সম্পর্ক ‘নজিরবিহীন উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন

বেইজিং যাওয়ার আগে বিশেষ ভিডিও বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার (১৯ মে) ক্রেমলিন থেকে প্রকাশিত ওই বার্তায় পুতিন শি জিনপিংকে নিজের “ভালো ও পুরোনো বন্ধু” বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, রাশিয়া-চীন সম্পর্ক এখন নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে।

বিস্তারিত...

বাড়ি ভাঙা হবে মমতার ভাইয়ের ছেলের

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একটি অংশ ভাঙার জন্য নোটিস দিয়েছে কলকাতার পুরসভা। তার বিরুদ্ধে অনুমোদন ছাড়া বাড়ি নির্মাণের অভিযোগ আনা হয়েছে।

বিস্তারিত...

এবার পাকিস্তানের ‘রেহমান গলি’ হয়ে গেল ‘রাম গলি’

ভারতের বিভিন্ন প্রদেশে বহু রাস্তা ও স্থাপনার ইসলামী নাম বদলে হিন্দু নাম রাখার প্রচলন রয়েছে। তবে এর ঠিক উল্টোটা দেখা গেল পাকিস্তানে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের বিভিন্ন রাস্তা ও স্থাপনার ইসলামী নাম বদলে দেশভাগের আগের পুরোনো হিন্দু, শিখ, জৈন এবং ঔপনিবেশিক নাম ফিরিয়ে এনেছে

বিস্তারিত...

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, সোমবার তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর ওপর ১৪টি হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

বিস্তারিত...

আরব দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত: ট্রাম্প

কয়েকটি আরব দেশের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমানে ইরানকে ঘিরে “গুরুত্বপূর্ণ আলোচনা” চলছে এবং একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিস্তারিত...

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের

পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন অপতৎপরতা চালানো বন্ধ না করে, তবে তারা ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে তা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রকে নতুন শান্তি প্রস্তাব দিল ইরান

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সেই প্রস্তাব ইতোমধ্যেই ওয়াশিংটনে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। সোমবার (১৮ মে) রয়টার্সকে পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

ইরানের কিছুই অবশিষ্ট থাকবে না : ট্রাম্প

যুদ্ধ বন্ধের আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে ইরানকে হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ক্ষণগণনা শুরু হয়ে গেছে।

বিস্তারিত...

ইরানের আর কিছুই অবশিষ্ট থাকবে না: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৭ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।

বিস্তারিত...

১৭ বছরের মেয়েকে কুয়ায় ফেলে, পাথর ছুড়ে হত্যা করলেন বাবা

ভারতের কর্ণাটকের তুমাকুরু জেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে। এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা ১৭ বছরের এক কিশোরীকে তার নিজের বাবা খুন করেছেন বলে প্রমাণ পেয়েছে পুলিশ। পারিবারিক বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিস্তারিত...

ওয়াশিংটনের কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান তেহরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের কঠোর জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের একাধিক সংবাদমাধ্যমের বরাতে রোববার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াশিংটন তেহরানকে কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক বা সামরিক ছাড় দিতে রাজি হয়নি।

বিস্তারিত...

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চরম রাজনৈতিক অস্থিরতার মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন কিয়ার স্টারমার। সুনির্দিষ্ট সময়ে তিনি পদত্যাগ করবেন বলে ইতোমধ্যে ঘনিষ্ঠ সহযোগীদের কাছে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ব্রিটিশ এই প্রধানমন্ত্রী। রোববার কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪