| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীর মনোহরদীতে তিন শতাধিক কৃষকের মধ্যে গম-ভুট্টার বীজ বিতরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৭:০৩:০০:অপরাহ্ন  |  ২৫৭৪ বার পঠিত
নরসিংদীর মনোহরদীতে তিন শতাধিক কৃষকের মধ্যে গম-ভুট্টার বীজ বিতরণ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে তিন শতাধিক কৃষকের মধ্যে গম ও ভুট্টার বীজ বিতরণ করেছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মধ্যে এসব বীজ বিতরণের আয়োজন করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলার কৃষ্ণপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে কৃষ্ণপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার কৃষকদের হাতে এসব বীজ তুলে দেওয়া হয়।

কৃষ্ণপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ। প্রধান বক্তা ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের দিনাজপুরের নশিপুর কেন্দ্রের পরিচালক মো. মাহবুবুর রহমান, গাজীপুর কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মোস্তফা খান, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোজাম্মেল হোসেন ভূঁইয়া উজ্জ্বল, নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হোসেন খসরু এবং মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ মিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন জামান। এ সময় কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষকদের হাতে উন্নতমানের বীজ পৌঁছে দেওয়ার মাধ্যমে গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪