| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সাবেক সম্পাদকের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৭:২৭:২২:অপরাহ্ন  |  ৯৭৫ বার পঠিত
অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সাবেক সম্পাদকের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দবির উদ্দিন মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে অভয়নগর রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অভয়নগর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক বদরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ক্লাবের সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজ এবং রিপোর্টার্স ২৪-এর অভয়নগর প্রতিনিধি শেখ মোঃ আবুল বাসার, দৈনিক বাংলার অভয়নগর প্রতিনিধি কাজী মোস্তাক আহমেদ, দৈনিক বাজার পত্রিকার অভয়নগর প্রতিনিধি চপল মল্লিক, দৈনিক যশোর বার্তার স্টাফ রিপোর্টার ইবাদুল ইসলাম, দৈনিক জন্মভূমির অভয়নগর প্রতিনিধি সুমিত কুমার ভৌমিক, দৈনিক জবাবদিহির অভয়নগর প্রতিনিধি আহসান উদ্দিন এবং দৈনিক রূপান্তর প্রতিদিনের পৌর প্রতিনিধি জসিম উদ্দিন।

এ সময় সাংবাদিক কামরুজ্জামান, সোনিয়া খাতুন, আ. জলিল, জাহিদ হাসানসহ অভয়নগরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, অভয়নগর রিপোর্টার্স ক্লাবের কার্যক্রমে দবির উদ্দিন মোল্লার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারিয়েছে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪