| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিম জব্দ, আটক ২

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৭:২২:৩৭:অপরাহ্ন  |  ১৪৩৮ বার পঠিত
শেরপুরে ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিম জব্দ, আটক ২

শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাংটিয়া মোড় এলাকায় ফরেস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকার মৃত শাহজাহানের ছেলে মশিউর রহমান বাবু (৩৯) এবং একই এলাকার মফিজুল ইসলামের ছেলে মো. শিবলু (৩৪)।

ঝিনাইগাতী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে রাংটিয়া মোড়ের ফরেস্ট অফিসের সামনে অভিযান চালানো হয়। এ সময় আটক দুজনের হেফাজতে থাকা চারটি কার্টন তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ক্যাডিলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ১ হাজার ৯২০টি স্কিনশাইন ক্রিমের টিউব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা চারটি কার্টনে মোট ৯৬টি প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ছিল ২০টি করে ক্রিমের টিউব। প্রতিটি টিউবের অবৈধ বাজারমূল্য ৩০০ টাকা হিসাবে জব্দ করা ক্রিমের মোট মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৮ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪