পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের শপথ অনুষ্ঠানে রাজ্যের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণাম করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশে মাথা নত করে শুভেচ্ছা জানান।
একদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন অন্যদিকে কালীঘাটের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (৯ মে) সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের আহ্বান জানান তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই রাজ্যের প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় কলকাতার ব্রিগেড ময়দানে তাকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে অবশেষে সেশাল মিডিয়ায় পরিচিতিতেও বদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন তার ফেসবুক ও এক্স প্রোফাইলে ‘সিএম’ বা চিফ মিনিস্টার লেখা থাকলেও, শনিবার(৯ মে) দুপুরের পর সেই পরিচিতিতে আসে পরিবর্তন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতিটি শনিবার (৯ মে) থেকে সোমবার (১১ মে) পর্যন্ত চলবে।
যেসব আমেরিকান নাগরিক সন্তানের ভরণপোষণের টাকা বকেয়া রেখেছেন, তাদের পাসপোর্ট বাতিল করা হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এমন খবর জানিয়েছে। এ ক্ষেত্রে যাদের ২৫০০ ডলারের বেশি বকেয়া আছে, তারা এই নিয়মের আওতায় পড়বেন। তবে বড় অঙ্কের বকেয়া থাকাদেরই বেশি লক্ষ্য করা হবে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত করে সামরিক উত্তেজনা বাড়ানোর জন্য ‘বেপরোয়া’ হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, যু
অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে নবাগত দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। ছোট দলগুলোর সমর্থনে প্রথমবারের মতো জোট সরকারের নেতৃত্ব দেবেন টিভিকে প্রধান বিজয়। জোটের নিয়ম অনুযায়ী মিত্র দলগুলো থাকবে মন্ত্রিসভায়।
অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান। শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপির বিজয়ী প্রার্থীদের সঙ্গে অমিত শাহের বৈঠকের পরেই তার নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৮ মে) বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ বিধানসভার
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে মার্কিন সংবাদমাধ্য
ঘুষ নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর চীনের দু’জন সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দেয়া হয়েছে—যার অর্থ, বাকি জীবন সম্ভবত কারাগারেই কাটাতে হবে তাদের। বৃহস্পতিবার (৭ মে) চীনের সামরিক আদালত এ রায় ঘোষণা করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার জেরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। পাল্টাপাল্টি এ হামলার ঘটনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান নাজুক যুদ্ধবিরতি নতুন করে চরম উত্তেজনার মুখে পড়েছে।
ইউক্রেনে অবস্থানরত কূটনৈতিক সংস্থাগুলোকে দ্রুত তাদের কর্মীদের সরিয়ে নিতে আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনে সম্ভাব্য বড় হামলা চালানোর আগে রাশিয়া এ পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি। এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের আধিপত্যের অবসান হলো। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতের পরেই বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই সন্ধ্যায় রাজভবন থেকে এ সম্পর্কিত একটি চিঠি প্রকাশ করা হয়েছে।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের রাজনীতিতে। বৃহস্পতিবার (৭ মে) ভোরে চন্দ্রনাথের লাশ দেখতে মধ্যমগ্রামের হাসপাতালে পৌঁছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে শুভেন্দু দাবি করেন, “বেশ কয়েক দিন ধরে নজরদারির পর পরিকল্পনামাফিক ঠান্ডা