| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: অর্থনৈতিক বিপর্যয়ের মুখে আমেরিকা

প্রথম সারির মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের একটি চাঞ্চল্যকর বিশ্লেষণ অনুযায়ী, ইরানের সাথে মাসব্যাপী চলা যুদ্ধে মার্কিন সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতির যে হিসাব ট্রাম্প প্রশাসন দিয়েছিল, প্রকৃত চিত্র তার চেয়ে অনেক বেশি ভয়াবহ। ইরানের পক্ষ থেকে প্রকাশ করা শতাধিক স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫টি সামরিক ঘাঁটির অন্তত ২২৮টি স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস হয়েছে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল ‘ন্যায্য ও সমন্বিত’ চুক্তিই গ্রহণ করবে ইরান: আরাঘচি

চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান শুধু একটি “ন্যায্য ও সমন্বিত চুক্তি” গ্রহণ করবে।

বিস্তারিত...

নাছোড়বান্দা’ মমতা, কি হবে শেষ পর্যন্ত?

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় ধরনের পরাজয় ঘটেছে। তবে এ পরাজয় মানতে নারাজ দলটির প্রার্থী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে যথাসময়ে শপথ অনুষ্ঠানের দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ফলে বিষয়টি নিয়ে রাজ্যে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।

বিস্তারিত...

মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল

যুদ্ধবিরতির মধ্যও হরমুজ প্রণালি পাড় হতে না পারা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবস্থান বদল করেছে। ফের যুদ্ধ শুরুর আশঙ্কায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ‘মিনা সাকার’ বন্দরের জলসীমা থেকে সরে গেছে।

বিস্তারিত...

পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা

পাকিস্তানের প্রভাবশালী আলেম ও রাজনীতিবিদ শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ ইদরিসকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো দুজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (৫ মে) সকালে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা জেলার উসমানখেল থানার আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

কানাডা থেকে আলাদা হতে চায় আলবার্টা

কানাডা থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গড়ার দাবিতে বড় পদক্ষেপ নিল আলবার্টা প্রদেশের বাসিন্দারা। সোমবার (৪ মে) ‘স্টে ফ্রি আলবার্টা’ নামক একটি সংগঠন এই বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদনপত্র দাখিল করেছে। এর ফলে আগামী অক্টোবর মাসেই প্রদেশটিতে স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিস্তারিত...

মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

টালিগঞ্জে এবার আর জিততে পারলেন না রাজ্যের বিদায়ি মন্ত্রী তথা হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস। সোমবারের (৪ মে) ফলাফলে দেখা গেছে, টালিগঞ্জ আসনে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে ৬,০১৩ ভোটে হেরে গিয়েছেন তিনি। গতবার ৫০ হাজার ভোটে জিতলেও এবার তিনি নিজের আসনটি হারালেন।

বিস্তারিত...

তৃণমূলের কার্যালয় থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে ১৮টি ধারালো অস্ত্র উদ্ধার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

বিস্তারিত...

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ‘এগিয়ে যাচ্ছে’: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা ‘এগিয়ে যাচ্ছে’। বর্তমান রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই বলেও জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাঘচি এ কথা জানান।

বিস্তারিত...

পদত্যাগ করবেন না মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, বিজেপির কাছে এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়, বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র কাজ করেছে। মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

বিস্তারিত...

উত্তপ্ত পশ্চিমবঙ্গ, তৃণমূলের কার্যালয় ভাঙচুর-লুটপাট-আগুন-খুন

পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি, ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। গতকাল (৪ মে) এমন ফলাফল সামনে আসার আগ মূহুর্ত থেকেই তৃণমূলের প্রার্থী-কর্মী-সমর্থকদের উপর হামলা হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে তৃণমূলের কার্যালয়ে। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে আজ মঙ্গলবারেও।

বিস্তারিত...

শিলিগুড়ি ও কৃষ্ণনগরে তৃণমূলের কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি, ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। গতকাল এমন ফলাফল সামনে আসার আগ মূহুর্ত থেকেই তৃণমূলের প্রার্থী-কর্মী-সমর্থকদের উপর হামলা হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে তৃণমূলের কার্যালয়ে।

বিস্তারিত...

হরমুজে উত্তেজনা, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিলেও, ইরান দাবি করেছে—হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হাতেই রয়েছে।

বিস্তারিত...

আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে বিজেপি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে ২০৫টিতে এগিয়ে রয়েছে দলটি। অন্যদিকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র ৮২টি আসনে।

বিস্তারিত...

ইরানকে ‘মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে মার্কিন জাহাজে হামলার চেষ্টা হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪