যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ ২০তম দিনে আরও বিস্তৃত আকার নিয়েছে। শীর্ষ ইরানি কর্মকর্তাদের হত্যাকাণ্ড এবং জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় বিমান হামলার ঘটনা সামনে এসেছে, যার জন্য ইসরায়েলকে দায়ি করা হচ্ছে।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অভিযানে অংশ নিতে পারে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ সাম্প্রতিক সংঘাতের কারণে এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। এক সময় মুক্ত বাণিজ্য ও পর্যটনের জন্য পরিচিত এই দ্বীপ এখন ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-এর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক গুরুত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হরমুজ প্রণালির মুখে অবস্থিত এই দ্বীপটি ভৌগোলিকভাবে এমন এক অবস্থানে রয়েছে, যেখান থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউরোপের
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তার অভিযোগ, ইসরায়েল ধীরে ধীরে পুরো অঞ্চলকে একটি বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।
সৌদি আরবে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে বৃহস্পতিবার (১৯ মার্চ)। আর ঈদুল ফিতর উদযাপিত হবে পরদিন শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অবশ্য এদিন সৌদি আরবের কোথাও মেঘলা আকাশ এবং কোথাও বৃষ্টির কারণে শাওয়ালের চাঁদ দেখার পর্যবেক্ষণে এর প্রভাব পড়ে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বেইজিং সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।বুধবার হোয়াইট হাউসের মুখ
ইসরায়েল দাবি করেছে, ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব এক রাতে চালানো হামলায় নিহত হয়েছেন।বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জেরে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে তেহরান। এতে
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওপর কৌশলগতভাবে প্রাধান্য বিস্তার করেছে ইরান। দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে গড়ে তোলা ‘ছায়া
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক চিঠিতে নিজের পদত্যাগের ঘোষণা দেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে দেশটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার রাতে দখলদার ইসরায়েল তার ওপর একটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং তৎক্ষণাৎ এর দায় স্বীকার করে। ইরান বলছে, মঙ্গলবার রাতে ওই হামলার পর জ্ঞাতব্য সহ স্থায়ীভাবে মৃত্যুর তথ্যটি প্রথম ইসরায়েলই জানায়। প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার ভোর প্রায় ৩টার দিকে তেহরান থেকে আনুষ্ঠানিকভাবে লারিজানির নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে নির্ধারিত বেইজিং সফর স্থগিত করেছেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা বৈঠকটি পুনর্নির্ধারণ করছি। চীনের সঙ্গে কাজ করছি, তারা এতে সম্মত রয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তার বেইজিং সফরে যাওয়ার কথা ছিল। এখন সফরটি প্রায় পাঁচ থেকে ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
২০২৬ সালে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) পরবর্তী পরিস্থিতিতে ভারতের পশ্চিমবঙ্গের অঙ্ক ঘুরে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (১৭ মার্চ) প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তিনি।