রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বাসায় মা–মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) ও তাঁর স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার গৃহকর্মী এ ঘটনায় জড়িত এবং হত্যার পর পালিয়ে গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী ফজলুর রহমান। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার পর আইনজীবীদের বহর নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বিএনপির এ নেতা।
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (সোমবার, ৮ ডিসেম্বর) শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কেরানীগঞ্জ, কাশিমপুরসহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামিয়ে পুলিশ সদস্যরা একে একে হাজতখানায় পৌঁছে দেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে করা রিট শুনানির জন্য কার্যতালিকায় এসেছে।
দুর্নীতি, অসদাচরণ ও সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ প্রমাণ হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক মো. আমজাদ হোসেনকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গত ১১ নভেম্বর কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ১৫ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ডিএমপির ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমির খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে ডিবি পুলিশ নিজ বাসা থেকে তাকে আটক করে ।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিভিন্ন ধারা অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার (৭ ডিসেম্বর) তৃতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেল বা আয়নাঘরে গুম-নির্যাতন ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রভাবে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছে। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম।
গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ অনুষ্ঠিত হচ্ছে অভিযোগ গঠনের শুনানি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। প্রসিকিউশন আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে শুনানিতে অংশ নেবে বলে জানা গেছে।
সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৯৯০ জন।
গত দুইদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ হাজার ২১২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।