রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় চোর সন্দেহে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা মামলায় বাসার গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গে তার স্বামী রাব্বীকেও আটক করা হয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলায় তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সেখান থেকেই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে ধরে নিয়ে আসে।
রাজধানীর পল্টন এলাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেক্টিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) ডরমেটরিতে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনকে কমিয়ে তিনটিতে রূপান্তরের যে গেজেট নির্বাচন কমিশন (ইসি) প্রকাশ করেছিল, সেটি অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে বাগেরহাটের চারটি আসন পূর্বের মতোই বহাল থাকছে।
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে নির্মমভাবে হত্যার পর পলাতক থাকা গৃহকর্মী আয়েশাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দু’দিন পর বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বরিশালের নলছিটি উপজেলার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুদকের আবেদনের পর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
রাজধানীর পল্টন এলাকা থেকে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক (কটি), হ্যান্ডকাফ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ১৬ জন এবং সহকারী পুলিশ সুপার ১৫ জন।
রাজধানীর লালবাগের শহীদ নগর ২ নম্বর গেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে হোসেন (২৪) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি একটি চুড়ি কারখানায় কাজ করতেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে ইতালির মহাকাশ, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কোম্পানি লিওনার্দো এসপিএর লেটার অব ইনটেন্ট (এলওআই) বা প্রাক-চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিমান বাহিনী সদ
গত নভেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৬৮ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বিজিবি সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ঘুষ ও দুর্নীতির অভিযোগে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ১৩ জন।
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও পার্শ্ববর্তী এলাকায় সব
দুর্নীতির মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।