চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ট্রাইব্যুনাল বসবে বলে নিশ্চিত করেছে রেজিস্ট্রার অফিস।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে
রাজধানীর যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সারা দেশের আদালত প্রাঙ্গণ ও বিচারকদের বাসস্থানে অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা জোরদারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকাল সোমবার দেশব্যাপী ডাকা লকডাউনের মধ্যে সব ধরনের যানবাহন চলবে ।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) নিরপেক্ষ, দৃঢ় ও নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন গণফোরাম, গণফ্রন্টসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের সংলাপে অংশ নিয়ে তারা ইসির প্রতি নিজেদের প্রত্যাশা তুলে ধরেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সোমবার আগামীকাল ট্রাইব্যুনাল শেখ হাসিনার
চব্বিশের জুলাই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এই রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), পাশাপাশি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় দেখানো হবে। রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের বরাতে বলা হয়েছে, বিশ্বময় এবং দেশের সাধারণ মানুষ বিচারকাজটি সরাসরি দেখতে পারবে, যা ভবিষ্যতের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ রোববার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে, যার নেতৃত্বে আছেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। অন্যান্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হয়েছেন। আহত আবদুল বাসির জানান, প্রতিদিনের মতো অফিসে যাওয়ার পথে ওয়াক্ফ ভবনের সামনে পৌঁছালে হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। এতে তার পা ও হাতে জখম হয়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং বাংলামোটরে অফিসে যাচ্ছিলেন। তার ধারণা, উড়ালসড়কের ওপর থেকে ককটেলটি ছোড়া হয়েছিল।
শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশেই পুলিশ সদস্যরা ডিউটিরত ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্বৃত্তরা রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ রোডেএকটি বাসে আগুন দিয়েছে । শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার
রাজধানীর মিরপুর, পল্লবী ও হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় প্রবেশ করে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বরিশালে পুলিশকে কামড়ে পালিয়েছেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার। শুক্রবার (১৪ নভেম্বর) রাত দুইটার দিকে নগরীর ভাটারখাল এলাকায় এই ঘটনা ঘটে।