| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জামিন পেলেন হিরো আলম

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদানের অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বিস্তারিত...

ফেসবুকে আ. লীগের পক্ষে পোস্ট, ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে আটক করা হয় সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর আহমেদকে।

বিস্তারিত...

সেই সালমা জুলাই মামলায় কারাগারে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মারধরের শিকার সালমা ইসলাম নামে সেই নারীকে জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

সাংবাদিকতার পুরস্কার ফ্যাসিবাদের দোসর থেকে রাষ্ট্রীয় সন্ত্রাসী: মঞ্জুরুল আলম

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনে মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম (পান্না)। আজ শনিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তার অভিজ্ঞতা তুলে ধরেন।

বিস্তারিত...

অন্তরঙ্গ ভিডিও বানিয়ে ১০ লাখ টাকা আদায় ছিল মূল উদ্দেশ্য: র‌্যাব

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ভিডিও বানিয়ে ১০ লাখ টাকা আদায় করার পরিকল্পনা ছিল বন্ধু জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার (৩৩)-এর। এরই অংশ হিসেবে এক মাস ধরে শামীমা আশরাফুলের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। পরে ঢাকায় নিয়ে এসে তাঁকে হত্যা করে লাশ ২৬ টুকরা করা হয়। শনিবার (১৫ নভেম্বর) কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন এসব তথ্য জানান।

বিস্তারিত...

ড্রামে খণ্ডিত মরদেহ উদ্ধার : মূল আসামি গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার মূল আসামি জরেজুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার বিচার রায়ের আগে অস্থিরতায় বাংলাদেশ

বৃহস্পতিবার রাতে ঢাকার বিমানবন্দরের কাছে দুটি কাঁচা বোমা বিস্ফোরিত হয়েছে, যা দেশের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সোমবার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশীয় যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার আগে রাজধানী ইতোমধ্যেই কয়েক

বিস্তারিত...

ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক এরশাদ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্রদের সঙ্গে বিকৃত যৌনকর্মের অভিযোগে ঢাবি অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

জেনেভা ক্যাম্পে অভিযান, ৩৫ ককটেলসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে একটি ককটেল তৈরি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৩৫টি ককটেল, বোমা তৈরি সরঞ্জাম, হেলমেট ও বিপুল পরিমাণ জর্দার কৌটা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার বিকেলে এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

মোহাম্মদপুরে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পেয়ে সেখান থেকে বিপুল পরিমাণ ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে সেখান থেকে এসর উদ্ধার করা হয়ে।

বিস্তারিত...

বিচারকের ছেলের হত্যাকারী কে এই লিমন?

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেফতার লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা। উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামের বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচ এম ছোলায়মান হোসেন শহীদের ছেলে তিনি।

বিস্তারিত...

নিরাপত্তাসহ দুই দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম বিচারকদের

রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে কুপিয়ে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা করা হয়। তার স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হন। এ ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করে নিরাপত্তাসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

বিস্তারিত...

হাইকোর্টের সামনে খণ্ডিত মরদেহ: বন্ধুকে প্রধান আসামি করে মামলা

রাজধানীর হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিহত আশরাফুল হকের বোন আনজিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

বিস্তারিত...

রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামে পাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ী খুন

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এনায়েত বাজার কসাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করার পর সানি নামে এক যু

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪