জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা ৮ম দিনের শুনানি বুধবার (৫ নভেম্বর) শুরু হয়েছে। সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়।
এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার তানহা বিনতে বাশার। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ের কুসুমপুর গ্রামে।
নানা আলোচনার পর অবশেষে ভারতীয় বংশোদূত,ইসলামি বক্তা,জাকির নায়েক কে আপাতত বাংলাদেশে আসতে না দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন তারাই মুক্তি পাবেন।
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার (৪ নভেম্বর ) ঢাকা সিআইডি সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন, এমন ৩৭ জন বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (৪ ন
সারাদেশের অধঃস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এতে সব বিচারপতি অংশ নেন। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া মো. কামাল হোসেনের ডিএনএ পরীক্ষা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। কামাল হোসেন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত।
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।
আগামী নির্বাচন হতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। সেই নির্বাচনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনও অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পুলিশের কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ । তবে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শুধুমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে—এ ধরনের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন, ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেনকে গুলি করে ফেলার মতো নৃশংস ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার (৪ নভেম্বর) চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।