| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিপাচ্ছে সাজাপ্রাপ্ত ৩৭ কারাবন্দি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১২:৩৩:২৮:অপরাহ্ন  |  ১৯০১৬৬৫ বার পঠিত
মুক্তিপাচ্ছে সাজাপ্রাপ্ত ৩৭ কারাবন্দি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন তারাই মুক্তি পাবেন। 

মঙ্গলবার (৪ নভেম্বর) এ-সংক্রান্ত এক আদেশ (প্রজ্ঞাপন নং-১৪৩) জারি করা হয়েছে। দ্রুতই তা কার্যকর হবে। 

তথ্যমতে, জেলা কারাগারগুলোর সুপারিশের ভিত্তিতে এ তালিকা প্রস্তুত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের কমিটি বন্দিদের তালিকা চূড়ান্ত করেছেন। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী এই ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরা  ২০ বছর বা তার বেশি সময় সাজা ভোগ করেছেন।

এ তথ্য নিশ্চিত করে,কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন,বয়স, আচরণ ও অন্যান্য বিষয় বিবেচনা করে সরকার তাদের অবশিষ্ট সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।’ ‘যাদের সাজা ৩০ বছর বা যাবজ্জীবন ছিল, তাদের মধ্যে যেসব বন্দি রেয়াতসহ ২০ বছর অতিক্রম করেছে, তাদের মামলা বিচারিকভাবে পর্যালোচনা করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্তে ৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। 

রিপোর্টার্স ২৪ /জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪