| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছে হাইকোর্ট। সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে আর কোনো বাধা নেই, জানিয়েছেন তার আইনজীবীরা।

বিস্তারিত...

হাবিবুরসহ ৫ পুলিশের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে হত্যাচেষ্টাসহ দুজনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজন কর্মকর্তা।

বিস্তারিত...

বিমানবন্দরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বিস্তারিত...

৪ বছরে বেক্সিমকোর ১৭ প্রতিষ্ঠান ব্যবহার করে ৯৭ মিলিয়ন ডলার পাচার

ট্রেড বেইজড মানিলন্ডারিংয়ের মাধ্যমে প্রায় ১৭টি কর্পোরেট প্রতিষ্ঠান ব্যবহার করে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বৈদেশিক

বিস্তারিত...

আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের

বিস্তারিত...

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি

বিস্তারিত...

পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ ৫টি পৃথক মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এ রায় দেন। আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

বিস্তারিত...

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

অর্থপাচারের মামলায় সালমানদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

রপ্তানি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা ১৭ মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান রোববার (৯ নভেম্বর) জানিয়েছেন, দ্রুততম সময়ে এসব অভিযোগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বিকালে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।

বিস্তারিত...

চানখাঁরপুলে ৬ হত্যা মামলা: ট্রাইব্যুনালে ২৩তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

রাজধানীর চানখাঁরপুলে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন রাষ্ট্রপক্ষের ২৩ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করবেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সাক্ষ্যগ্রহণ করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিস্তারিত...

সামাজিক মাধ্যমে ব্লকেড হুমকি, গোয়েন্দা তৎপরতা জোরদার

আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন বা সড়ক অবরোধের (ব্লকেড) আহ্বান ছড়িয়ে পড়ায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার (৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। কেউ অবৈধ কর্মকাণ্ড, নাশকতা বা সংঘর্ষের চেষ্টা করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিস্তারিত...

শাহবাগে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আহত ১২০ শিক্ষক

রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে অন্তত ১২০ জন শিক্ষক আহত হয়েছেন। তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত অবস্থায় ১২০ জন শিক্ষক হাসপাতালে এসেছেন। অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন, বাকিদের চিকিৎসা চলছে।

বিস্তারিত...

বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের যথাযথ ব্যাখ্যা দিতে পারেন না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ইতিহাসের গভীর বোধ না থাকলে, কোনো সংস্কারক প্রজ্ঞাবান হতে পারে না, আর কোনো বিচারক তাঁর সভ্যতার শিকড় বোঝা ছাড়া আইনের যথাযথ ব্যাখ্যা দিতে পারবেন না।

বিস্তারিত...

শাহবাগে শিক্ষকদের মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা। শনিবার (৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী আমরা শাহবাগ অভিমুখে পদযাত্রা করছিলাম। শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দেয়। সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে হঠাৎ পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষক-শিক্ষিকাসহ অনেকে আহত হন।

বিস্তারিত...

কুমিল্লায় যুবলীগ নেতা হালিমসহ গ্রেপ্তার ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা মহানগর যুবলীগ নেতা আব্দুল হালিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪