| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের মাদারগঞ্জে আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বিস্তারিত...

মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, সিদ্ধান্ত আজ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরা এলাকায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন হবে কি না, সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) তাকে মুক্তি দেওয়া হয়।

বিস্তারিত...

রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে হবে, আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নির্বিঘ্নেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী।

বিস্তারিত...

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৯টি মামলা করা হয়েছে। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : ‘হাতকাটা’ কাশেম কারাগারে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিকলীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা’ কাশেমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) মা

বিস্তারিত...

‘ছাত্রলীগ-যুবলীগকে চিনলেন কীভাবে’—প্রশ্নে সাক্ষীর জবাব ‘মাথায় হেলমেট ছিল’

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের কীভাবে শনাক্ত করেছেন, তা নিয়ে সাক্ষী সম্রাট হোসেনকে জেরা করেছেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। নেতাকর্মীদের গায়ে আলাদা কোনো পোশাক ছিল কি না-

বিস্তারিত...

দুদকের সহকারী পরিচালক পদে ১০ রিট আবেদনকারীকে নিয়োগ কেন নয়: হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালকের শূন্য পদে ১০ চাকরিপ্রার্থীকে নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সহকারী পরিচালকের শূন্য পদে রিট আবেদনকারীদের নিয়োগ দিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় ৫৫টি মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

বিস্তারিত...

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইন্টারপোলের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বিস্তারিত...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টার মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

বিস্তারিত...

বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিস্তারিত...

বিলুপ্ত হলো র‍্যাব, এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব বিলুপ্ত করে পুলিশের আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের জন্য প্রস্তাবিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪