সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত ‘বিজয় ৭১’ ভবনের একটি ওয়াশরুম থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মীদের অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (১ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার চার্জ গঠনের শুনানিতে নতুন মোড় এসেছে। আদালতে তোলার সময় প্রধান আসামি সোহেল রানা নিজ স্ত্রীকে নির্দোষ দাবি করে ‘ডলার’ নামে অজ্ঞাত এক ব্যক্তিকে অপরাধী হিসেবে দাবি করেছেন। যদিও এই ‘ডলার’ কে- তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, ফলে মামলায় নতুন রহস্যের সৃষ্টি হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত বিজয় ৭১ ভবনের একটি ওয়াশরুম থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুর ১টার দিকে ভবনটির সপ্তম তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর কথিত ‘বন্দুকযুদ্ধ’ নাটক সাজিয়ে ছাত্রশিবিরের দুই নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামীকাল (২ জুন) মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি না, সে বিষয়ে আজ সিদ্ধান্ত দেবেন আদালত। এর আগে মামলার প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীকে আদালতে আনা হলো।
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক বছর আগে হামলার শিকার হলেও এখনো বিচার পাননি বলে অভিযোগ করেছেন জাতীয় ছাত্রশক্তি ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলাম (বর্ষা)। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কারণে কোরবানির ঈদে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।
মে মাসে দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার চিত্র আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এ মাসে নির্যাতনের শিকার হয়েছেন ৩২৬ জন নারী ও শিশু, যার মধ্যে ৭৮ জন ধর্ষণ, ১৬ জন সংঘবদ্ধ ধর্ষণ এবং ৬ জন ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন। মে মাসে ভয়াবহ রূপ নিয়েছে নারী-শিশু ধর্ষণ-হত্যা
তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে রাজধানীর মগবাজারে আদ্ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযান চালায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে তারা এ জরিমানা করেন।
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরুরি তদারকি ও অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী।