| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেজগাঁও কলেজ ছাত্র ইকরামের হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১২:৩০:২০:অপরাহ্ন  |  ১৩০৭৭৫৮ বার পঠিত
তেজগাঁও কলেজ ছাত্র ইকরামের হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত এলাকায় তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হোসেন মোল্লা হত্যার মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন,মো. সিদ্দিক (২৩) এবং মো. শান্ত মিয়া (২২)। তাদের বিরুদ্ধে লাশ গুমের অভিযোগে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানাও আরোপ করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাভোগ হবে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ৪ মে রাতে ইকরামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু শান্ত মিয়া ও সিদ্দিক। পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁকে হাতুড়ি ও ভোমর দিয়ে আঘাত করা হয় এবং এন্টিকাটার দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে একটি ডোবায় ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়।

পুলিশ ২০২৩ সালের ৬ মে ওই স্থান থেকে ইকরামের লাশ উদ্ধার করে। নিহতের বাবা মো. কবির হোসেন মোল্লা খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন। অভিযোগপত্র ২০২৩ সালের ২৬ নভেম্বর দাখিল করা হয় এবং ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলার সময় ১৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪