আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের মহাসচিব মোমিনুল ইসলাম এ রিট দায়ের করেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক তিন মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য জড়ো হওয়া সন্ত্রাসীদের দ্বারা খুনের শিকার ভারতীয় আগ্রাসন বিরোধী এডভোকেট সাইফুল ইসলাম আলিফ দ্রুত হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স।
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ড হয়েছে। এছাড়া তিন মামলায় শেখ হাসিনার ২১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রায় ঘোষণা করেন। মামলায় রাজউক কর্মকর্তা সাইফুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তিনি রাজউক কর্মকর্তা সাইফুল ইসলাম।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও ২৩ জনের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা পৃথক তিন মামলার রায় পড়া শুরু হয়েছে।
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলার রায় আজ ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৩ জনকে আসামি করে করা এসব মামলার রায় দেবেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রায় ঘোষণার জন্য আগেই দিন ধার্য করেছিলেন আদালত।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্যাতনের অভিযোগ তোলা এক নারীকে চেনেন না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেন, এমএফএস অপব্যবহার প্রতিরোধে আমাদের সামনে থাকা প্রধান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য বিনিময় এবং পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। সংশ্লিষ্ট সকল বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা অপরিহার্য এবং প্রয়োজনীয় নিয়মকানুন ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে। বিশেষভাবে, রেগুলেটরি সংস্থার বিধিমালা এবং শাস্তিমূলক ব্যবস্থার কার্যকর প্রয়োগের কোনো বিকল্প নেই।
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ যে চিঠি পাঠিয়েছে, তা পাওয়ার কথা স্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
বিচার প্রশাসনে একযোগে বড় ধরনের পদোন্নতি দেওয়া হয়েছে। তিন স্তরে মোট ৮২৬ জন বিচারককে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করেছে আইন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব বিচারককে পদোন্নতি দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
ঢাকার–১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার সিএমএম আদালতে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় মামলা দায়ের করেন পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন।
২০২৪ সালের জুলাই–আগস্টে আন্দোলনের সময় ‘গণহত্যার বিচার’ করার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে প্লট বরাদ্দ দুর্নীতি মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা এই মামলাকে ‘সাজানো, অন্যায্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাজ্যের পাঁচজন শীর্ষস্থানীয় আইনজীবী।