রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের অনুমতি নিয়ে লকার দুটি খোলা হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) লকার দুটি জব্দ করে।
জুলাই আন্দোলনে ভারগো গার্মেন্টস কম্পানির এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. সোহান শাহ হত্যার ঘটনায় রামপুরা থানায় করা মামলার থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ হালনাগাদ করে নতুন শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ জারি করেছে। ২৪ নভেম্বর প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন বিধিমালা কার্যকর হয়। আগের বিধিমালার বিভিন্ন সীমাবদ্ধতা এবং স্পষ্ট নির্দেশনার ঘাটতি দূর করতেই এ হালনাগাদ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বনানী এলাকায় অবৈধ স্থাপনা অপসারণের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত জোন ৪/২-এর আওতাধীন এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। এসময় মোট ১২টি রেস্টুরেন্ট ও সেলুন/
শব্দদূষণ নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় হালনাগাদ করে নতুন শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ জারি করেছে। সোমবার (২৪ নভেম্বর) প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
বাংলাদেশে সম্প্রতি তরুণী ও নারীদের শোষণ ও অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গে যুক্ত সুগার ড্যাডি চক্র দেশব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতির কারণে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং পুলিশ প্রধানকে আইনি নোটিশ পাঠান।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের সঙ্গে শাহবাগে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।
ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার এন্ড স্কুল (ইএমইসিএন্ডএস) এ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান ইএমই সেন্টার এন্ড স্কুল এ পৌঁছালে তাকে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড;
ওষুধ কোম্পানিগুলোর হাতে নয়, দেশের নাগরিকদের জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। গত ২৫ আগস্ট বিচারপতি
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রশিক্ষিত কে-নাইন দলের কর্মক্ষমতা–হ্রাস পাওয়া তিনটি কুকুর নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী ১ ডিসেম্বর। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এ তারিখ ঘোষণা করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ চাহিদাসম্পন্ন (দৃষ্টিপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে বাবু (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৬৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার অবস্থা আশঙ্কাজনক।
জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা একমাত্র সরকারের, এ মর্মে হাইকোর্ট একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। আদালত বলেছে, ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস আইন এবং পূর্বের সংশ্লিষ্ট অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ আছে যে নিত্যপ্রয়োজনীয় ও জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ সরকারের এখতিয়ারভুক্ত। এই বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তার কোনো সুযোগ নেই।